আইসিসি থেকে বড় সুখবর পেল বাংলাদেশ

ছবি সংগৃহিত।

বাংলাদেশ ক্রিকেটে ওয়ানডে সবচেয়ে পছন্দের ফরম্যাট। এক সময়ে র‍্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে পৌঁছেছিল টাইগাররা, নিয়মিতই অবস্থান করেছিল সাত কিংবা আট নম্বরে। সেই বাংলাদেশ এবার নেমে গেছে দশম স্থানে। পুরুষ দল র‍্যাঙ্কিংয়ে অবনতি করলেও বাংলাদেশের মেয়েরা ওয়ানডেতে পেয়েছে আনন্দের খবর। 

বুধবার (১৪ মে) আইসিসির প্রকাশিত নারীদের বার্ষিক হালনাগাদ থেকে এই তথ্য উঠে এসেছে। যেখানে আট নম্বর থেকে এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে বাংলাদেশের মেয়েরা। এতে পাকিস্তানকে টপকে গেছে তারা। বর্তমানে বাংলাদেশের মেয়েদের পয়েন্ট ৭৯ আর পাকিস্তানের ৭৮।

ওয়ানডের হালনাগাদে ২০২২ সালের মে মাস থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত পারফরম্যান্সকে ৫০ ভাগ ও পরের বছরের (২০২৪ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত) পারফরম্যান্সকে শতভাগ বিবেচনায় নেওয়া হয়েছে।

৫০ ভাগ বিবেচনার ওই সময়টায় ১৭ ওয়ানডে খেলে কেবল তিনটিতে জিততে পারে বাংলাদেশ। ৯টিতে পায় হারের তেতো স্বাদ। তিনটিতে কোনো ফল আসেনি। আর টাই হওয়া দুই ম্যাচের একটিতে সুপার ওভার হয়, যেখানে ভারতকে হারায় বাংলাদেশ।

আর শতভাগ বিবেচনায় নেওয়ার সময়টা অবশ্য ভালো কেটেছে বাংলাদেশের। গত এক বছরে ১১ ওয়ানডে খেলে সাতটিতে জয়ের স্বাদ পেয়েছে টাইগ্রেসরা। বাকি চারটিতে পেয়েছে পরাজয়ের তেত স্বাদ। 

এদিকে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হেরে সে স্বপ্ন ভেস্তে গিয়েছিল জ্যোতি ব্রিগেডের। অবশ্য বাছাইপর্বের বাঁধা পেরিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে টাইগ্রেসরা


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু

শিক্ষার্থীরা পড়ালেখা শেষে কর্মক্ষম হতে পারে এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে

তবে কি আবারও মাঠে নামছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, বন্ধ থাকবে যেসব সড়ক

প্রয়োজনে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে: নুরুল হক নুর

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ সন্ধ্যা সাড়ে ৭টায়

গ্যাসের সরবরাহ বাড়েনি শিল্পের সংকটও কাটেনি

ইরানের অর্থনীতি ধ্বংস করে সরকার পতনের হুমকি যুক্তরাষ্ট্রের

সিজার অপারেশনে শিশুর মাথা, ঠোঁট ও শরীর কেটে ফেলার অভিযোগ, নবজাতকের মৃত্যু

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১০

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

১১

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ

১২