আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ

ছবি : সংগৃহীত।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের ২৮৪ রানের লক্ষ্য তাড়া করে বাংলাদেশ ৩ উইকেটে জয়লাভ করেছে। 

ওপেনার জাওয়াদ আবরার ৯৬ ও রিফাত বেগ ৬২ রানের দায়িত্বশীল ইনিংস খেলে যুব টাইগারদের ৭ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে।

বাংলাদেশের দুই ওপেনার জাওয়াদ ও রিফাত উদ্বোধনী জুটিতে ১৫১ রান যোগ করে দলকে উড়ন্ত সূচনা দেন। যদিও রুহউল্লাহ আরব দুই ওপেনারকে সাজঘরে ফেরালে বাংলাদেশের সহজ জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায়। 

এরপর অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও কালাম সিদ্দিকী তৃতীয় উইকেটে ৬৬ রান যোগ করে জয়ের ভিত মজবুত করেন।

শেষের দিকে এক ওভারে দুইটি রান-আউটের কারণে কিছুটা চাপ তৈরি হয়। মোহাম্মদ আব্দুল্লাহ ও সামিউন বশির রাতুল রান-আউট হলেও রিজান হোসেন ১৩ বলে অপরাজিত ১৭ রানের ইনিংসে দলকে নিরাপদ জয় এনে দেন। শেষ চার ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র ২১ রান।

এর আগে আফগানিস্তান টস জিতে ব্যাটিংয়ে নেমে ২৮৩ রানের সম্মানজনক সংগ্রহ করে। ফায়সাল ১০৩ রানের অসাধারণ ইনিংস খেলে সেঞ্চুরি পূর্ণ করেন, উজাইরউল্লাহ ৪৪ রান করেন। 

শেষ দিকে আজিজুল্লাহ মিয়াখিল ৩৮ ও আব্দুল আজিজ ২৬* রানে দলকে যথাযথ সমর্থন দেন। বাংলাদেশের হয়ে শাহরিয়ার আহমেদ ও ইকবাল হোসেন দুটি করে উইকেট নেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ আসনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

লোহিত সাগর ও বাব-এল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা, সংঘাত বাড়ার শঙ্কা

যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা

কুষ্টিয়ায় ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০

৪১টি দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

১১

গ্যাস সংকটে ভোগাচ্ছে ভরসার কয়লাও

১২