খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিন শোক পালন করবে বিএনপি

ছবি : সংগৃহীত।

আপসহীন নেত্রী বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিন শোক পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

আজ (৩০ ডিসেম্বর) মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন।

তিনি বলেন, গণতন্ত্রের মা, বারবার হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে অবিসংবাদিত নেত্রী; মানুষের নাগরিক স্বাধীনতা, মানুষের বাক, ব্যক্তি স্বাধীনতা রক্ষার আপসহীন এক কিংবদন্তীতুল্য নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তিকাল করেছেন।

রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই হৃদয়বিদারক এবং মর্মস্পর্শী মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

দেশের জনগণ, দলের সর্বস্তরের নেতাকর্মী, বিভিন্ন দল ও পেশাজীবী সংগঠন সবাইকে দেশনেত্রীর রুহের মাগফেরাত কামনার জন্য অনুরোধ করছি।

তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। তার মৃত্যুতে সাত দিনব্যাপী বিএনপি শোক পালন করবে। কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব কার্যালয়ে সাত দিনব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে।

দলের সব স্তরের নেতাকর্মীরা এই সাত দিন কালো ব্যাচ ধারণ করবে। প্রতিটি দলীয় কার্যালয়ে সাত দিনব্যাপী কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

কেন্দ্রীয়ভাবে গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয়, নয়পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় ও জেলা কার্যালয়ে শোক বই খোলা হবে। গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে মন্তব্য লিখবেন এবং স্বাক্ষর করবেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলপি গ্যাসের দাম কমল

১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন তারেক রহমান

নতুন আইজিপি আলী হোসেন ফকির

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

শেরপুর ও বগুড়ার উপনির্বাচনের তারিখ ঘোষণা

আরও ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহার: স্বরাষ্ট্রমন্ত্রী

‘ফ্যামিলি কার্ড’ কীভাবে পাবেন? আবেদনে যা যা লাগবে

ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়বেন ইশরাক হোসেন

সুপার এইটের হাইভোল্টেজ ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি পাকিস্তান-ইংল্যান্ড

গ্রাম আদালত বাতিল প্রশ্নে হাইকোর্টের রুল

১০

চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব

১১

যেখানে মেয়াদ শেষ, সেখানে আগে সিটি নির্বাচন: মির্জা ফখরুল

১২