চমক রেখেই শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে দল ঘোষণা বিসিবির

ছবি সংগৃহীত।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে বড় চমক মোহাম্মদ নাঈম শেখের অন্তর্ভুক্তি। দুই বছর পর দলে ফিরেছেন এই বাঁহাতি ব্যাটার। 

সোমবার (২৩ জুন) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলন করে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। 

নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের অধীনে এটাই প্রথম সিরিজ। তার প্রথম অ্যাসাইনমেন্টে বড় চমক নাইম শেখের অন্তর্ভুক্তি। 

বর্তমানে টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় আছে বাংলাদেশ দল। কলম্বোতে আগামী ২৫ জুন থেকে দ্বিতীয় টেস্ট। এই সিরিজ শেষে একই মাঠে আগামী ২ জুলাই থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। ৫ জুলাই সিরিজের দ্বিতীয় ওয়ানডেও কলম্বোতে। এরপর পাল্লেকেলেতে ৮ জুলাই অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।

মূলত সৌম্য সরকার চোট থেকে সেরে না ওঠায় সুযোগটা পেয়ে গেছেন নাঈম। সবশেষ ১১ ম্যাচ খেলে ৬১৮ রান করে নির্বাচকদের নজরে ছিলেন তিনি। এছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন দুই পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। তবে সবশেষ ওয়ানডে খেলা চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়েছেন নাসুম আহমেদ। তার জায়গায় দলে ডাক পেয়েছেন তানভীর ইসলাম।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২