মগবাজারে হবে ‘আইয়ুব বাচ্চু মিউজিয়াম’

ছবি: সংগৃহীত।

রাজধানীর মগবাজারে ১০ কাঠা জায়গায় নির্মিত হতে যাচ্ছে ‘আইয়ুব বাচ্চু মিউজিয়াম অ্যান্ড কালচারাল হাব’। দেশের কিংবদন্তি সংগীত তারকা আইয়ুব বাচ্চুর স্মৃতি অমর রাখতে এ উদ্যোগ নিয়েছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন, জানিয়েছেন ফাউন্ডেশনের সভাপতি ও প্রয়াত শিল্পীর স্ত্রী ফেরদৌস আক্তার।

ফাউন্ডেশনের সেক্রেটারি ও প্রয়াত শিল্পীর দীর্ঘদিনের সহযাত্রী আবদুল্লাহ আল মাসুদ জানিয়েছেন, ‌মিউজিয়ামে শুধু গিটার নয়, থাকবে তার ব্যবহৃত টি-শার্ট, হ্যাট, ক্যাপ, রোদচশমা। এবি কিচেনের আদলে তৈরি একটি রেকর্ডিং স্টুডিও থাকবে সেখানে।

প্রকল্পটির পরিকল্পনা অনুযায়ী, মিউজিয়ামের পাশাপাশি সেখানে থাকবে একটি মিউজিক্যাল ক্যাফে, মিলনায়তন এবং নতুন সংগীতশিল্পীদের জন্য উন্মুক্ত স্টুডিও। এর মাধ্যমে তরুণ সংগীতপ্রেমীরা আইয়ুব বাচ্চুর জীবন ও সংগীতধারার সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার সুযোগ পাবেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত শেষ, প্রতিবেদন দাখিল ২১ জুলাই

সংসদে ব্যাংক ডাকাতদের ‘ডিম থেরাপি’ দেয়ার দাবি রেহানা আক্তার রানুর

নাজাফ বিমানবন্দরে খামেনির মরদেহ গ্রহণ করেন ইরাকের প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়, দীর্ঘদিনের স্বৈরশাসনের চূড়ান্ত পরিণতি: জাহেদ উর রহমান

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামসহ দেশের ৪ বিভাগে বন্যার আশঙ্কা

ধানের শীষ হাতে দাঁড়িয়ে থাকা সেই সিকিউরিটি গার্ডকে প্রধানমন্ত্রীর উপহার

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১০

হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু

১১

সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না: যুবদল সভাপতি মুন্না

১২