যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফের গাজায় হামলা: অন্তত ২৬ জন ফিলিস্তিনি নিহত

ছবি: সংগৃহীত

হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লংঘনের অভিযোগ তুলে গাজায় মঙ্গলবার ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় গাজা উপত্যকার বিভিন্ন স্থানে  চালিয়ে অন্তত ২৬ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। আহত হয়েছেন আরও ৫০ জন। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দক্ষিণ রাফাহ এলাকায় এক ইসরায়েলি সেনা আহত হওয়ার পর জোরাল হামলার নির্দেশ দেন।

গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এটিই সবচেয়ে বড় সহিংসতা। হামাস যুদ্ধবিরতি ভাঙার অভিযোগ এনে জিম্মিদের মৃতদেহ হস্তান্তর স্থগিত করেছে এবং জানিয়েছে, ইসরায়েলের হামলায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

গাজার চিকিৎসা সূত্র জানায়, নিহতদের মধ্যে উত্তর গাজার সাবরা এলাকার চারজন ও দক্ষিণের খান ইউনিসের পাঁচজন রয়েছেন। আল–জাজিরার সাংবাদিক হানি মাহমুদের তথ্যমতে, আল–শিফা হাসপাতালের পেছনে ক্ষেপণাস্ত্র পড়লে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

হামাস বলেছে, এ হামলা ট্রাম্পের তত্ত্বাবধানে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন। তারা চুক্তি মেনে চলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এবং ইসরায়েলকে মিথ্যা অভিযোগ বন্ধের আহ্বান জানিয়েছে।

গাজার সরকারি তথ্যমতে, যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৯৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

 

নিউজ: আল জাজিরা


  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে আজ ফের বড় বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা

১

নানা পাটেকর ছিলেন ‘লেফটেন্যান্ট কর্নেল’, ছিলেন কার্গিল যুদ্ধেও

২

বলিউড অভিনেতা নানা পাটেকরের জীবনাবসান

৩

দেশের ৩৪ লাখ শিশুকে টিকাদানে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

৪

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

৫

সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত

৬

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

৭

মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

৮

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

৯

অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ, সুইস নাগরিকের তথ্য চাইল ইউএই

১০

পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম

১১

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে

১২