দেশের সকল সন্তান যেন থাকে দুধে-ভাতে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি আজও বাংলাদেশকে ঘিরে স্বপ্ন দেখেন এবং দেশের তরুণদের নিজের সন্তানের মতো মনে করেন। তার কামনা, এই দেশের সকল সন্তান যেন দুধে ভাতে থাকে।

৭৯তম জন্মদিন উপলক্ষ্যে মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১টা ২২ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। ফেসবুকে দেওয়া ওই পোস্টে জন্মদিনের শুভেচ্ছা জানানোয় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

মির্জা ফখরুল লেখেন, জন্মদিনে মানুষের ভালোবাসায় তিনি মুগ্ধ ও ঋণী। প্রায় ছয় দশক আগে রাজনীতিতে আসার সময় তার চোখে ছিল সমাজ বদলের স্বপ্ন। শিক্ষকতা ও সরকারি চাকরির অভিজ্ঞতার পর ১৯৮৮ সালে তিনি সক্রিয় রাজনীতিতে ফিরে আসেন বলে উল্লেখ করেন তিনি।

নিজ জেলা ঠাকুরগাঁওয়ের উন্নয়ন তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি সরকারের সময় কৃষি, শিক্ষা, অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নে পরিকল্পিত কাজ হয়েছে। বরেন্দ্র মাল্টিপারপাস ভূগর্ভস্থ সেচ প্রকল্প, গভীর নলকূপ স্থাপন, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলাসহ বিভিন্ন উদ্যোগ ঠাকুরগাঁওয়ের অর্থনীতিকে শক্ত ভিত দিয়েছে।

তিনি বলেন, ১৯৯১-৯৬ এবং ২০০১-০৬ মেয়াদে গ্রামীণ সড়ক, সেতু, বিদ্যুৎ ও শিক্ষা প্রতিষ্ঠানের বিস্তারের মাধ্যমে জনজীবনে বড় পরিবর্তন আসে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ায় শিক্ষক সমাজের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হয়।

ব্যক্তিগত জীবনের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে পরিবার সবসময় তার পাশে ছিল। স্ত্রী ও কন্যাদের সহযোগিতার কথা স্মরণ করে তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

পোস্টের শেষাংশে বিএনপি মহাসচিব লেখেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথে বহুবার কারাবরণ করতে হয়েছে, তবে নীতির প্রশ্নে কখনো আপস করেননি। আল্লাহ ও জনগণের ওপর ভরসা রেখেই তিনি রাজনীতি করে যাচ্ছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভরিতে স্বর্নের দাম বাড়লো ১০৫০ টাকা

নিজ আসনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

লোহিত সাগর ও বাব-এল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা, সংঘাত বাড়ার শঙ্কা

যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা

১০

কুষ্টিয়ায় ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

১১

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২