শুটিংয়ে মার খেয়ে লাইভে কান্না করছিলেন অভিনেত্রী, প্রকাশ পেল সেই নাটক

ছবি: সংগৃহীত।

অবশেষে ইউটিউবে দর্শকের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো ঈদের  নাটক ‘পুতুলের বিয়ে’। যে নাটকের গল্প ও চরিত্র নিয়ে শুরু থেকে আলোচনায় ছিলেন তানজিন তিশা। নাটকের শুটিং চলাকালীন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছিলেন তাঁর এক সহশিল্পী; যা নিয়ে মিডিয়ায় বেশ জলঘোলাও হয়েছিল।

তিশা ও নির্মাতা রাফাত মজুমদার রিংকু দাবি করেছিলেন, সহশিল্পীকে তিশা আঘাত করেননি, যা কিছু করেছেন তা চরিত্রের সঙ্গে মিশে গিয়ে গল্পকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য। কারণ ‘পুতুলের বিয়ে’ নাটকে তিশা অভিনয় করেছেন মানসিকভাবে অসুস্থ এক তরুণীর চরিত্রে। সেই চরিত্র বাস্তব করে তুলে ধরতেই সহশিল্পী আঘাত করেছেন, যা ছিল গল্পের একটি দৃশ্য। যদিও তিশা ও নির্মাতার এই বক্তব্য অনেকের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি। তবে নাটকের বিষয়ে ঠিকই কৌতূহল তৈরি করেছিলেন। যে কারণে নাটকটি ইউটিউবে প্রকাশের পর দিন দিন ভিউ বেড়ে চলেছে। 

‘পুতুলের বিয়ে’ নাটকের কাহিনি লিখেছেন আহমেদ তাওকীর। রাফাত মজমুদার রিংকুর পরিচালনায় নাটকে তানজিন তিশার পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মীর রাব্বি, সামিয়া অথৈ, মোমেনা চৌধুরী, মাসুদ মহিউদ্দিন, মজুমদার শিমুল প্রমুখ। নাটকটি প্রকাশ পেয়েছে ধুপছায়া এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে। 

এদিকে ‘পুতুলের বিয়ে’ ছাড়াও এবার ঈদে ‘গোলাপী’ নামে একক নাটকে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তানজিন তিশা। নারীকেন্দ্রিক গ্যাংস্টারের গল্প নিয়ে নির্মিত এ নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। এতে তিশার বিপরীতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব।

তানজিন তিশার কথায়, খ্যাতির ভাবনা ঝেড়ে ফেলে এখন সেই কাজগুলো বেছে নেওয়ার চেষ্টা করছেন, যেখানে দর্শক তাঁকে নতুনভাবে আবিষ্কারের সুযোগ পাবেন। পরিণত শিল্পী হিসেবে নিজেকে উপস্থাপন করতে ভালো কাজের বিকল্প নেই। সেই ভাবনা থেকে অভিনয়ের জন্য  ‘পুতুলের বিয়ে’ ও ‘গোলাপী’র মতো নাটকগুলো বেছে নেওয়া। এই কাজগুলো তাঁকে আরও দীর্ঘ পথচলার প্রেরণা জোগাবে বলেই তাঁর বিশ্বাস।    


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২