প্রযোজকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনার বিষয়টি স্বীকার কলেন অভিনেত্রী শিল্পা

ছবি: সংগৃহীত।

ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী শিল্পা শিন্ডে স্বীকার করেছেন, ২০১৬ সালে প্রযোজক সঞ্জয় কোহলির বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগটি মিথ্যা ছিল। সম্প্রতি ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়ার একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি এ কথা জানান।

জনপ্রিয় ধারাবাহিক ‘ভাবিজি ঘর পর হ্যায়’ ছাড়ার পর শিল্পা শিন্ডে ও প্রযোজকদের মধ্যে তীব্র বিরোধ তৈরি হয়। সে সময় তিনি সঞ্জয় কোহলির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন। তবে সাম্প্রতিক সাক্ষাৎকারে শিল্পা বলেন, অভিযোগটি সত্য ছিল না এবং এর ফলে সঞ্জয় কোহলি অযথা বদনামের শিকার হন। অভিনেত্রী বলেন, ওই মানুষটি অযথাই বদনামের শিকার হয়েছেন। আজ আমি প্রথমবারের মতো স্বীকার করছি যে অভিযোগটি মিথ্যা ছিল। পরে আমাদের মধ্যে সমঝোতা হয় এবং আমার বকেয়া পাওনাও পরিশোধ করা হয়।

অভিনেত্রী আরও জানান, সে সময় তিনি চরম মানসিক চাপের মধ্যে ছিলেন এবং নিজেকে একা মনে করছিলেন। পরিস্থিতি এতটাই কঠিন হয়ে উঠেছিল যে তিনি আত্মহত্যার কথাও ভেবেছিলেন। তার দাবি, তখন মনে হয়েছিল অভিযোগ করা ছাড়া তার সামনে অন্য কোনও পথ খোলা নেই। 

এই স্বীকারোক্তির পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন শিল্পা। তবে তিনি বলেন, তার বক্তব্যের একটি অংশকে প্রসঙ্গের বাইরে এনে প্রচার করা হয়েছে। ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, নিজের বিবেকের তাড়না থেকেই তিনি সত্য প্রকাশ করেছেন। শিল্পা আরও বলেন, ‘বিগ বস’ জয়ের পর এক ভক্তের সঙ্গে দেখা হওয়ার পর তার দৃষ্টিভঙ্গি বদলে যায়। ওই ব্যক্তি তাকে জানান, মিথ্যা অভিযোগের কারণে তার বাবা আত্মহত্যা করেছিলেন। সেই ঘটনা শিল্পাকে গভীরভাবে প্রভাবিত করে এবং সত্য প্রকাশে উৎসাহিত করে।

এদিকে অভিনেত্রী পূজা বেদি ও হিনা খানসহ অনেকেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, মিথ্যা অভিযোগ প্রকৃত ভুক্তভোগীদের ন্যায়বিচারের পথে বাধা সৃষ্টি করতে পারে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা

কুষ্টিয়ায় ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

৪১টি দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

গ্যাস সংকটে ভোগাচ্ছে ভরসার কয়লাও

১০

অদৃশ্য ইশারায় বঙ্গোপসাগরে গ্যাস তোলার চেষ্টা হয়নি

১১

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

১২