চতুর্থ আন্তর্জাতিক অ্যানেসথেসিওলজি সম্মেলনে বক্তব্য রাখছেন ডা. জুবাইদা রহমান

চতুর্থ আন্তর্জাতিক অ্যানেসথেসিওলজি সম্মেলনে বক্তব্য রাখছেন ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, কেবল অবকাঠামোগত উন্নতি ও প্রযুক্তি দিয়েই শক্তিশালী স্বাস্থ্যব্যবস্থা তৈরি সম্ভব নয়, এর জন্য প্রয়োজন দক্ষ ও প্রশিক্ষিত পেশাদার জনবল।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ‘চতুর্থ আন্তর্জাতিক অ্যানেসথেসিওলজি সম্মেলন-২০২৬’-এ যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

দেশের স্বাস্থ্য খাতের বর্তমান চ্যালেঞ্জগুলো তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, বর্তমান সরকারের লক্ষ্য একটি সমৃদ্ধ ও সহানুভূতিশীল বাংলাদেশ গড়া, যেখানে প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা সমান গুরুত্ব পাবে।

তবে দেশে অ্যানেসথেসিওলজিস্টের তীব্র সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রায় ২০ কোটি মানুষের এই দেশে মাত্র ৩ হাজার অ্যানেসথেসিওলজিস্ট রয়েছেন। স্বাস্থ্য খাতের এই নির্দিষ্ট ক্ষেত্রে দীর্ঘদিনের অবহেলা ও সুনজরের অভাবের কারণে দেশের হাজার হাজার প্রান্তিক মানুষ নিয়মিত দুর্ভোগ পোহাচ্ছেন।

দেশের দুর্গম প্রান্ত পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ প্রশিক্ষিত অ্যানেসথেসিওলজিস্ট নিয়োগ দেওয়া সম্ভব হলে এই সংকট থেকে উত্তরণ সম্ভব বলে মনে করেন ডা. জুবাইদা রহমান। তিনি স্বাস্থ্য খাতের নীতিনির্ধারকদের এ বিষয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

১

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের শ্রদ্ধা

২

রামিসা হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় মঙ্গলবার

৩

পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপিতে নির্বাচন, তফসিল ঘোষণা ৫০ দিন আগে

৪

`জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল'

৫

হেলমেট-হাতকড়া পরিয়ে আনা হলো জিয়াউলদের, নির্যাতনের অভিযোগ লতিফের

৬

গুম-খুনের পথে আওয়ামী লীগকে ফিরতে দেবে না জনগণ: রিজভী

৭

স্থগিত হলো পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা

৮

১৮তম শিক্ষক নিবন্ধন নিয়োগের দাবিতে আজও শাহবাগে অবস্থান

৯

ইয়েমেনের অস্থায়ী রাজধানীর দিকে অগ্রসর হচ্ছে হুথি যোদ্ধারা

১০

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, বৃষ্টির সঙ্গে কমতে পারে তাপমাত্রা

১১

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।