বিজয় দিবসে কলকাতায় যাচ্ছেন সেনা-মুক্তিযোদ্ধাসহ ২০ সদস্যের প্রতিনিধিদল

ছবি : সংগৃহীত।

ভারতের আমন্ত্রণে সাড়া দিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী। আগামী ১৬ ডিসেম্বর কলকাতায় ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের বিজয় উৎসবে যোগ দেবেন বাংলাদেশের সাবেক সেনা ও মুক্তিযোদ্ধাদের প্রতিনিধি দল। 

রোববার (৭ ডিসেম্বর) ইস্টার্ন কমান্ডের হেড কোয়ার্টার ফোর্ট উইলিয়ামে (বিজয় দুর্গ) সাংবাদিক সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন মেজর জেনারেল ভানগুরু রঘু। 

প্রতিবছরই বিজয় দিবস উদযাপনে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাড়ি দেন। অন্যদিকে বাংলাদেশ থেকে সেনাদের একটি প্রতিনিধি দল আসে কলকাতার ফোর্ট উইলিয়ামে আয়োজিত অনুষ্ঠানে, যা দু’দেশের মধ্যে সামরিক সম্পর্ক ও ঐতিহাসিক বন্ধনকে আরও দৃঢ় করে।

কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক আবহাওয়া সেই পরিবেশ অনেকটাই বদলে দিয়েছে। 

তবে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে এর তেমন প্রভাব লক্ষ্য করা যায়নি। ২০২৪ সালের ডিসেম্বরেও কলকাতায় বিজয় দিবসের অনুষ্ঠানে বড় প্রতিনিধি দল পাঠায় বাংলাদেশ সেনাবাহিনী।

মেজর জেনারেল ভানগুরু রঘু জানান, ভারতীয় সেনার আমন্ত্রণে সাড়া দিয়ে এবছরও বাংলাদেশের সেনাবাহিনী বিজয় দিবসের অনুষ্ঠানে তাদের প্রতিনিধিদলে পাঠানোর সিদ্ধান্ত ফোর্ট উইলিয়ামকে নিশ্চিত করেছে। 

দু’জন শীর্ষ সেনা কর্মকর্তা, ৮ জন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার-সহ মোট ২০ জন সদস্য উপস্থিত থাকবেন ফোর্ট উইলিয়ামের অনুষ্ঠানে। পাশাপাশি, এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও।

অনুষ্ঠানের সূচি অনুযায়ী, বাংলাদেশের প্রতিনিধিদলটি কলকাতায় আসবে ১৪ ডিসেম্বর। বিমানবন্দরে তাদের আমন্ত্রণ জানাবেন ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের কর্মকর্তারা। এরপর তারা ১৫ ডিসেম্বর ব্যারাকপুরের মঙ্গল পান্ডে মিলিটারি প্রশিক্ষণ কেন্দ্রে সেনাদের ‘মিলিটারি টাট্টু’ অনুষ্ঠানে যোগ দেবেন। ওইদিন রাজভবনে গিয়ে রাজ‌্যপালের সঙ্গে দেখাও করতে পারেন তারা। 

১৬ ডিসেম্বর সকাল ও সন্ধ্যায় বিজয় দিবস উপলক্ষে‌ বিজয় স্মারকে শ্রদ্ধাজ্ঞাপনসহ একাধিক অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন বাংলাদেশের মুক্তিযোদ্ধারা।  


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার

সেপ্টেম্বরে চাঙা রেমিট্যান্স, ১৯ দিনে এল ২৩ হাজার কোটি টাকা

রংপুরে শিক্ষক পরিবার হত্যা: ডিএনএ পরীক্ষার জন্য ২ আসামিকে ঢাকায় পাঠানো হচ্ছে

সিগারেট-ওষুধ-মোবাইল ফোনসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক

সোমবার নিউইয়র্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সঙ্গী ৩৫ জন

ডিসেম্বরে খুলছে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীতে পরিস্থান পরিবহনের বাসে আগুন

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা

মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১০

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজের অভিযোগ, ওসি প্রত্যাহার

১১

অপ্রতিম হত্যায় গ্রেপ্তার ৪ জনের দায় স্বীকার, দ্রুত তদন্ত শেষে বিচার শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী

১২