ঈদুল আজহায় ৯৩ লাখ ৬৭ হাজার পশু কোরবানি হয়েছে

ছবি: সংগৃহীত।

এবার পবিত্র ঈদুল আজহায় সারাদেশে মোট ৯৩ লাখ ৬৭ হাজার ৪১৮টি পশু কোরবানি হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বাধিক ২৩ লাখ ৫১ হাজার ৬৬৬টি পশু কোরবানি হয়েছে। আর এ বছর ২৯ লাখ ৬৬ হাজার ৪২২টি পশু উদ্বৃত্ত ছিল।

বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু এসব তথ্য জানান।

সুলতান সালাহউদ্দিন টুকুর মতে, দেশীয় খামারিদের উৎপাদিত পশুর মাধ্যমেই কোরবানির চাহিদা পূরণ হওয়া-ই প্রমাণ করে, প্রাণিসম্পদ উৎপাদনে আত্মনির্ভরশীল অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ। প্রান্তিক খামারিরা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় তা ছিল সরকারের লক্ষ্য। আগামীতে দেশের চাহিদা পূরণ করে বিদেশে রফতানি করা সরকারের লক্ষ্য।

মাংসের দাম না কমার কারণ নিয়ে প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, পশু খাদ্যের দাম বেশি পড়ে গেলে খামারিদের বেশি দামে বিক্রি করতে হয়। পশু খাদ্যের দাম কমানোর চেষ্টা করছে সরকার। সেসব উদ্যোগ ঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে আগামী বছর থেকেই বিভিন্ন পশুর মাংসের দাম কমাতে সক্ষম হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী

হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার

১০

উন্নয়নশীল দেশে উত্তরণে ওষুধের দাম নিয়ে উদ্বেগ, ভরসা দেখাচ্ছে তরুণদের গবেষণা

১১

যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো বিষয় সংবাদ নয়, সেটি মতামত: তথ্যমন্ত্রী

১২