ডেঙ্গুতে একদিনে আরও ৬ মৃত্যু

ছবি : সংগৃহীত।

এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে ২৩১ জনে দাঁড়ালো। 

এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ৯৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। 

রোববার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২ জন মারা গেছেন। পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন, বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে এই সময়ে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (১৯৭ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪৭ জন ছাড়াও বরিশাল বিভাগে ১৪১, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২২, চট্টগ্রাম বিভাগে ১০৭, খুলনা বিভাগে ৯৩, রাজশাহী বিভাগে ৬৯, ময়মনসিংহ বিভাগে ৪৬, রংপুর বিভাগে ২৩ এবং সিলেট বিভাগে ৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে রোববার পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৩০ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (১১২ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ৩৩ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩২ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ১১ জন, খুলনা বিভাগে ৮ জন, ময়মনসিংহ বিভাগে ৭ জন এবং ঢাকা বিভাগে ৩ জন ডেঙ্গুতে মারা গেছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী

হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার

উন্নয়নশীল দেশে উত্তরণে ওষুধের দাম নিয়ে উদ্বেগ, ভরসা দেখাচ্ছে তরুণদের গবেষণা

১০

যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো বিষয় সংবাদ নয়, সেটি মতামত: তথ্যমন্ত্রী

১১

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

১২