বরিশাল-২ আসনে জামানত হারালেন ৬ প্রার্থী

ছবি : সংগৃহীত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে ৮ প্রার্থীর মধ্যে ছয় প্রার্থী প্রয়োজনীয় ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

যারা হারালেন জামানত—জাতীয় পার্টির (জেপি) আব্দুল হক, বাইসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৩২৯ ভোট। জাতীয় পার্টির এমএ জলিল, লাঙ্গল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ হাজার ১৯৯ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মাদ নেছার উদ্দিন, হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ২১ ভোট।

বাংলাদেশ জাসদের মো. আবুল কালাম আজাদ, মোটরগাড়ি প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১৩৫ ভোট। গণ অধিকার পরিষদের রঞ্জিত কুমার বাড়ৈ, তিনি ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৭০০ ভোট। 

এ ছাড়া এনপিপির সাহেব আলী, তিনি আম প্রতীক নিয়ে পেয়েছেন ১৮৫ ভোট। এ আসনে মোট ভোট ছিল ২ লাখ ৩০ হাজার ৭৭৫। ফলে এ আসনের উল্লেখিত ছয়জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন বলেন, ‘নির্বাচনী বিধি অনুযায়ী মোট প্রদত্ত ভোটের অন্তত আট ভাগের এক ভাগ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সে হিসাবে যাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে, তাদের তালিকা প্রস্তুতের কাজ চলছে।’ 

উল্লেখ্য, বরিশাল-২ আসনে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু।

তিনি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ২৮০ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাষ্টার মো. আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৭১ হাজার ৯৮৯ ভোট।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯০ মিনিট খেলতে প্রস্তুত নেইমার: আনচেলত্তি

বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

পাকিস্তান ও তুরস্ক একই আত্মার দুটি হৃদয়: শেহবাজ

'ইউএন-কপস' সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বায়ু দূষণে আজ শীর্ষে নয়া দিল্লি, ঢাকার অবস্থান কত

খামেনির প্রতি ইরানিদের ভালোবাসা দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

আজও খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা, প্রতিশোধের বার্তা ইরানের

এমবাপ্পের পেনাল্টিতে শেষ আটে ফ্রান্স, সামনে মরক্কো

জুলাই অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে : প্রধানমন্ত্রী

কৃষি-যোগাযোগ উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

১০

লাল পতাকায় পরিপূর্ণ খামেনির দাফন অনুষ্ঠান, কী বার্তা দিচ্ছে?

১১

৫ আগষ্টের অর্জন কোনো একক ব্যক্তি বা একক রাজনৈতিক দলের নয়: প্রধানমন্ত্রী

১২