বায়ু দূষণে আজ শীর্ষে নয়া দিল্লি, ঢাকার অবস্থান কত

আষাঢ়ের বৃষ্টিতে ঢাকার বায়ুদূষণ অনেকটাই কমেছে। এতে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় ২৫ নম্বরে অবস্থান করছে রাজধানী। রোববার (৫ জুলাই) সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা যায়।

আইকিউএয়ার বাতাসের মান নিয়ে লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রকাশ করে। যা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়ার পাশাপাশি সতর্ক করে। রোববার সকালে আইকিউএয়ার সূচকে সবার ওপরে আছে প্রতিবেশী ভারতের দিল্লি। শহরটির বাতাসের মানের স্কোর ২০৯। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

এদিকে বিশ্বের ১২৫ শহরের তালিকায় বায়ুদূষণে শীর্ষ ২ নম্বরে অবস্থান করছে পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার কামপালা, স্কোর ১৭৫। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। এছাড়া ১৬৯ স্কোর নিয়ে তালিকার শীর্ষ ৩ নম্বরে আছে পাকিস্তানের লাহোর। বাতাসের এই মানও নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’।

অন্যদিকে রোববার সকালে বায়ুদূষণের তালিকায় ২৫ নম্বরে অবস্থান করছে ঢাকা, স্কোর ৫৪। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘সহনীয়’ হিসেবে বিবেচনা করা হয়। এই অবস্থায় জানালা বন্ধ রাখার পাশাপাশি সংবেদনশীল গোষ্ঠীর মানুষদের বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে আইকিউএয়ার।

এর মধ্যে রোববার সকালে ঢাকার ১০ এলাকায় বায়ুদূষণের মাত্রা তুলনামূলক বেশি। এই এলাকাগুলো হলো- গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৫৩), পুরান ঢাকার বেচারাম দেউড়ি (৯২), উত্তর বাড্ডার আব্দুল্লাহবাগ এলাকা (৭৯), বারিধারা পার্ক রোড (৭৪), শহিদ শাহাবুদ্দিন রোডের বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্ট্যাডিজ এলাকা (৬৮), ধানমন্ডি (৬৬), গুলশান লেক পার্ক (৫৭), মাদানী এভিনিউয়ের বে’জ এইজ ওয়াটার আউটডোর (৩৩), খিলগাঁওয়ের গোড়ান (৩১) ও গুলশান-২ এলাকা (২৫)।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। পাশাপাশি ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে ধরা হয়। পাশাপাশি ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

৯০ মিনিট খেলতে প্রস্তুত নেইমার: আনচেলত্তি

বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

পাকিস্তান ও তুরস্ক একই আত্মার দুটি হৃদয়: শেহবাজ

'ইউএন-কপস' সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বায়ু দূষণে আজ শীর্ষে নয়া দিল্লি, ঢাকার অবস্থান কত

খামেনির প্রতি ইরানিদের ভালোবাসা দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

আজও খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা, প্রতিশোধের বার্তা ইরানের

এমবাপ্পের পেনাল্টিতে শেষ আটে ফ্রান্স, সামনে মরক্কো

জুলাই অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে : প্রধানমন্ত্রী

১০

কৃষি-যোগাযোগ উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

১১

লাল পতাকায় পরিপূর্ণ খামেনির দাফন অনুষ্ঠান, কী বার্তা দিচ্ছে?

১২