হজে ৫৪ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরেছেন ৬৩ হাজারের বেশি হাজি

ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজারের বেশি হাজি। মোট ১৬৪টি ফিরতি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন তারা। অন্যদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে মোট ৫৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, রোববার (২১ জুন) দিবাগত রাত ৩টা নাগাদ সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬৩ হাজার ৪৪০ জন হাজি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৮৪টি ফ্লাইটে মধ্যপ্রাচ্যের দেশটি থেকে ফিরেছেন ২৮ হাজার ৩৭১ জন বাংলাদেশি।

এছাড়াও সৌদি এয়ারলাইনসের ৫৮টি ফ্লাইটে আরও ২২ হাজার ৩০০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৮ হাজার ৬৭২ জন হাজি। সবমিলিয়ে এ পর্যন্ত সরকারি মাধ্যমে দেশে প্রত্যাবর্তনকারী হাজির সংখ্যা ৪ হাজার ৩১৯ জন। পাশাপাশি বেসরকারি মাধ্যমে এ পর্যন্ত মোট ৫৯ হাজার ১২১ জন বাংলাদেশি পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৬ মৃত্যু

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

দুই সপ্তাহ পর আংশিক চালু এক্সিলারেটের এলএনজি টার্মিনাল

গাজায় উদ্ধার ৪০ শিশুসহ ১১২ জনের লাশ দাফন

দেশে পোল্ট্রি মুরগির মাংসে মিলল মাত্রাতিরিক্ত অ্যান্টিমাইক্রোবিয়াল

সাদ্দাম-ইনানকে ফোনে শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের

অতিরিক্ত বৃষ্টিতে উত্তরাঞ্চলে সবজি-ফসলের ক্ষতি

জবিতে সব ধরনের সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ

চ্যাটজিপিটি নিয়ে ছড়িয়েছে নতুন শঙ্কা

১০

জ্বালানি-গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের সমাবেশ

১১

বৃষ্টিভেজা সন্ধ্যায় গানে গানে জুলাইয়ের দ্রোহ ও স্বপ্ন

১২