ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে নিরাপত্তা রক্ষায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে নিরাপত্তা রক্ষায়  ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে মোট ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় ১৮ প্লাটুন, গাজীপুরে চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকায় ১০ প্লাটুন এবং নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় ৭ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

মোতায়েন বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।

এদিকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে।

এ কার্যক্রমে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।

শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে বিজিবির সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন বলেও জানান তিনি।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

১

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের শ্রদ্ধা

২

রামিসা হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় মঙ্গলবার

৩

পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপিতে নির্বাচন, তফসিল ঘোষণা ৫০ দিন আগে

৪

`জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল'

৫

হেলমেট-হাতকড়া পরিয়ে আনা হলো জিয়াউলদের, নির্যাতনের অভিযোগ লতিফের

৬

গুম-খুনের পথে আওয়ামী লীগকে ফিরতে দেবে না জনগণ: রিজভী

৭

স্থগিত হলো পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা

৮

১৮তম শিক্ষক নিবন্ধন নিয়োগের দাবিতে আজও শাহবাগে অবস্থান

৯

ইয়েমেনের অস্থায়ী রাজধানীর দিকে অগ্রসর হচ্ছে হুথি যোদ্ধারা

১০

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, বৃষ্টির সঙ্গে কমতে পারে তাপমাত্রা

১১

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।