শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার সাভার, আশুলিয়া ও মিরপুর; নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, আমবাগ, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনা এলাকায় বিজিবি সদস্যরা টহল ও নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

এদিকে, বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর ব্যবস্থায় মাঠপর্যায়ের কার্যক্রম ও সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।

বিজিবি জানিয়েছে, শিল্পাঞ্চলের নিরাপত্তা বজায় রাখা, জনসাধারণের জানমালের সুরক্ষা নিশ্চিত করা এবং কারখানাগুলোতে স্বাভাবিক কর্মপরিবেশ ফিরিয়ে আনতে তাদের মোতায়েন ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বৈরাচার সরকারের আমলে বিশেষ একটি দেশে চিকিৎসা নিতে বাধ্য করা হত : প্রধানমন্ত্রী

১

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় পেছাল

২

ডেঙ্গুর ভয়াবহ বিস্তার,আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২৬০ জন

৩

৭ নভেম্বর - কি ঘটেছিলো? কেন ঘটেছিলো? গয়েশ্বর চন্দ্র রায় এর একান্ত সাক্ষাৎকার

৪

প্রথম বিদেশভ্রমণ: অচেনা পৃথিবীর পথে স্বপ্ন, রোমাঞ্চ ও নতুন অভিজ্ঞতা

৫

দিল্লি হাইকমিশনের দাবি ,শেখ হাসিনার পক্ষে পাসপোর্টের ‘অথরাইজেশন’ নেই

৬

নির্বাচনে পরাজয়ে ইরানকে দায়ী করলেন ট্রাম্প, অভিবাসন নীতিতেও ভিন্ন সুর

৭

শ্রমিক পক্ষের দাবি ৩২ হাজার ,মালিকপক্ষ সময় চায় ৪ দিন

৮

জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ডাচেস অব এডিনবার্গ সোফি

৯

ফাঁসির আসামি হাসিনা, সাধারণ ট্রাভেলার নন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১০

চীনা গুপ্তচরের সঙ্গে ঘনিষ্ঠতা, তদন্তের মুখে এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং

১১

অটোরিকশাচালকদের সমাবেশে অংশ না নেওয়ায় তার ছেঁড়ার অভিযোগ

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।