শ্রমিকদের জন্য ছয়টি শহরে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৯ নভেম্বর) সংসদে প্রশ্নোত্তরপর্বে তিনি একথা জানান।
তিনি বলেন, এসব হাসপাতালে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে। শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে ছয়টি হাসপাতাল নির্মাণ করা হবে। প্রতিটি হাসপাতাল হবে ১০০ শয্যার।
শুরুতে এই ছয়টি শহরে হাসপাতাল করা হবে। যা শুধু শ্রমিকদের সেবা করবে। এর নামকরণও হবে শ্রমিকদের জন্য নির্দিষ্ট করে।
প্রধানমন্ত্রী আরও বলেন, চিকিৎসা কাঠামো যাও ছিল, তা স্বৈরাচার সরকারের আমলে ধ্বংস করে দেওয়া হয়েছিল। বিরোধীদলীয় নেতাও এ নিয়ে নিজের উদ্বেগের কথা সংসদে জানিয়েছিলেন।