সিরাজগঞ্জের বেলকুচিতে বাসের ধাক্কায় নিহত ৩, আহত ১

ছবি: সংগৃহীত।

শহিদুল ইসলাম 

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচিতে বাসের ধাক্কায় অটোভ্যানের ৩ জন নিহত এবং ১ জন গুরুতর আহত হয়েছেন। 

শুক্রবার (৫জুন) ভোর ৬ টার দিকে সায়দাবাদ এনায়েতপুর আঞ্চলিক সড়কের মেঘুল্লা বাসস্ট্যান্ডে ঢাকা এক্সপ্রেস বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। হাসপাতালে নেয়ার পথে মারা অটো ভ্যানের ৩ যাত্রী।  নিহতরা হলেন  মোতালেব হোসেন (৫৫) পিতাঃ বছির উদ্দিন, ফজিলা খাতুন (৪০), স্বামী মোতালেব হোসেন, হযরত আলী (৩৫) পিতাঃ সোনাউল্লাহ মুদি। উভয়ের বাড়ি বেলকুচির আজুগরা হেজুল তলা এলাকায়। আহত ব্যক্তিকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। 

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সায়দাবাদ এনায়েতপুর আঞ্চলিক সড়কের মেঘুল্লা বাস স্ট্যান্ডের কাছে ঢাকা এক্সপ্রেস বাসটি যাত্রী আনার জন্য এনায়েতপুরের উদ্দেশ্যে যাচ্ছিলো। চালক নিয়ন্ত্রণ হারিয়ে আজুগড়া থেকে আসা অটো ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ফজিলা খাতুন নামে এক নারী  মারা যায়, আহত মোতালেব ও তার মেয়ে এবং অটো ভ্যানচালক  হযরত আলীকে স্থানীয়দের ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার করে  চিকিৎসার জন্য খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার সময় রাস্তার মধ্যে মোতালেব ও হযরত আলী মারা যান।

স্থানীয়রা আরো বলেন, সম্ভবত বাসটি হেল্পার চালিয়ে নিয়ে যাচ্ছিলেন। এনায়েতপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া গাড়িগুলো বেপরোয়াভাবে চলাচলের জন্য মাঝে-মধ্যেই দুর্ঘটনা ঘটে। 

 বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর  এ  ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান,  মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বাসটি উদ্ধারের কাজ চলছে।

শহিদুল ইসলাম 

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

 

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

১০

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

১১

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

১২