রায়গঞ্জে ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশু সহ নিহত ২, আহত ৫

সিরাজগঞ্জের রায়গঞ্জে মুরগীবাহী ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক শিশু সহ ২ যাত্রী নিহত হয়েছে। এবং অটোভ্যানে থাকা আরো ৫ যাত্রী গুরুতর আহত হয়। 

শনিবার সন্ধ্যায় (ঢাকা-বগুড়া) মহাসড়কের ভূঁইয়াগাঁতী পল্লী বিদুৎতের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মুরগীবাহী ট্রাক দ্রত গতিতে বগুড়ার দিকে যাচ্ছিল। অন্যদিকে ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে অটোভ্যানটি মহাসড়ক দিয়ে ঘুড়কার দিকে যাচ্ছিল। ভূঁইয়াগাঁতী পল্লী বিদুৎ এলাকা অতিক্রম করার সময় ট্রাক ও অটোভ্যানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানে থাকা শিশু সহ ২ যাত্রী নিহত হয়। 

অটোভ্যানে থাকা আরো ৫ যাত্রী গুরুতর আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রউফ জানান, নিহত শিশুটি উল্লাপাড়া উপজেলার দেঘলবাড়ী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মেরাজুল ইসলাম এবং আরেক ব্যক্তি সলঙ্গা থানার ঘুড়কা দাসপাড়া গ্রামের সুবল দাসের ছেলে সুশান্ত কুমার দাস। আহত ব্যক্তিদের মধ্যে দুইজন নারী ও তিনজন পুরুষ। তাৎক্ষণিক ভাবে বাঁকীদের নাম-পরিচয় জানা যায়নি। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। সেই সাথে নিহত ব্যক্তির লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্তের জন্য পুলিশ মরদেহটি সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠাবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২