রাজধানীতে বসানো হবে ১১ হাজার সিসি ক্যামেরা

রাজধানীতে বিভিন্ন সময় ঘটছে অপরাধ প্রবণতা; বিশেষ করে মোহাম্মাদপুর এলাকায় এই প্রবণতা আরো বাড়ছে। ঝূঁকিপূর্ণ এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও নজরদারি জোরদারে ১১ হাজার সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর মধ্যে অপরাধপ্রবণ মোহাম্মদপুর এলাকায় বসানো হবে প্রায় ৭০০ ক্যামেরা। 

বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদপুরের বছিলা এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন ও থানা পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠানে এ তথ্য জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। তিনি বলেন, রাজধানীজুড়ে প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়ানোর এ উদ্যোগ বাস্তবায়িত হলে অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করা সহজ হবে। 

মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাং, ছিনতাই ও মাদক-সংক্রান্ত অপরাধের প্রবণতা বেশি থাকায় এখানে বিশেষ নজর দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এ কারণে এই এলাকায় সরকারিভাবে ৭০০ সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনা রয়েছে। 

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার জানান, এলাকাটিতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

কমিশনার বলেন, অপরাধীদের একটি তালিকা পুলিশের কাছে রয়েছে। তাদের আয়ের উৎস ও কার্যক্রম বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধেও কঠোর অভিযান পরিচালনা করা হবে। ঢাকার পুলিশপ্রধান নগরবাসীকে নিজ নিজ বাসা ও প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপনের আহ্বান জানান এবং অপরাধীদের তথ্য দিলে পুরস্কারের ব্যবস্থা থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, তা‌লিকাভুক্ত সন্ত্রাসী‌দের ছ‌বি প্রকাশ করা হ‌বে। ডিএমপি শিগগিরই হোটে‌ল, রেস্টু‌রেন্টের ম্যানেজার ও মা‌লিক‌দের তথথ্য এবং বাসাবা‌ড়ির ভাড়াটেদের তথ্য সংক্রান্ত অ্যাপ চালু কর‌বে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২