‘অমানবিক কাজে আমার গান ব্যবহার করবেন না’

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউজের প্রচারণামূলক ভিডিওতে নিজের গান ব্যবহারের তীব্র আপত্তি জানিয়েছেন মার্কিন পপ তারকা আরিয়ানা গ্রান্ডে। ট্রাম্প প্রশাসনের অভিবাসননীতি প্রচারে সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে তার গান ব্যবহার করতেই এমন প্রতিক্রিয়া জানান শিল্পী। 

গত সোমবার হোয়াইট হাউজের টিকটক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করা হয়। ভিডিওটিতে দেখা যায়, সীমান্তরক্ষী বাহিনী কয়েকজন ব্যক্তির হাতে হ্যান্ডকাফ পরাচ্ছে। এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক বা সাউন্ডট্র্যাক হিসেবে আরিয়ানা গ্রান্দের ২০২৪ সালের জনপ্রিয় গান ‘বাই’ ব্যবহার করা হয়।

পোস্টটির ক্যাপশনে লেখা ছিল, ‘বাই-বাই... প্রেসিডেন্ট ট্রাম্প ইতিহাসের সবচেয়ে নিরাপদ সীমান্ত নিশ্চিত করেছেন।’

ভিডিওটি নজরে আসার পর আরিয়ানা গ্রান্ডে সেখানে মন্তব্য করেন। লেখেন, ‘দয়া করে এই বর্বর, অমানবিক ও জঘন্য অর্থহীন কাজের সঙ্গে আমার গান ব্যবহার করবেন না।’

মার্কিন পপ তারকার এমন মন্তব্যের পর পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউজ। হোয়াইট হাউজের মুখপাত্র অ্যাবিগেল জ্যাকসন মার্কিন গণমাধ্যমকে বলেন, ‘প্রকৃতপক্ষে বর্বর, অমানবিক ও জঘন্য বিষয় হলো সেইসব অপরাধী অবৈধ অভিবাসীরা, যারা নিরীহ আমেরিকান নাগরিকদের আহত ও হত্যা করেছে।’

গ্রান্ডের মন্তব্য প্রকাশের কিছু সময় পর ভিডিওটির শব্দ বন্ধ করে দেওয়া হয় এবং তার মন্তব্যও সরিয়ে ফেলা হয়। পরে অনেক ব্যবহারকারী মন্তব্য করে জানান, গ্রান্ডের মন্তব্য আর দেখা যাচ্ছে না এবং ভিডিওটির অডিওও মিউট করা হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ আসনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

লোহিত সাগর ও বাব-এল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা, সংঘাত বাড়ার শঙ্কা

যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা

কুষ্টিয়ায় ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০

৪১টি দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

১১

গ্যাস সংকটে ভোগাচ্ছে ভরসার কয়লাও

১২