‘ইনসাফ’র পোস্টারে ভয়ংকর রূপে মোশাররফ করিম

ছবি সংগৃহিত।

গেল ঈদে মুক্তি পাওয়া ‘চক্কর’ সিনেমায় দেখা গেছে মোশাররফ করিমকে। মাসখানেকের ব্যবধানে একেবারে অন্যরূপে হাজির হয়ে সবাইকে চমকে দিলেন এই অভিনয়শিল্পী। নির্মাতা সঞ্জয় সমদ্দারের পরিচালনায় আসন্ন সিনেমা ‘ইনসাফ’র দ্বিতীয় পোস্টারে পাওয়া গেল তার রক্তাক্ত ভয়ংকর অবতার।

যেখানে চোখে সানগ্লাস, মুখে ফ্রেঞ্চকাট দাড়ি, পোশাকে রক্তের ছিটেফোঁটা, হাতে কুড়াল, আর ঘাড়ে ঝুলছে থেটোস্কোপ, সবমিলিয়ে এক প্রতিশোধপরায়ণ চরিত্রে হাজির হয়েছেন তিনি। রবিবার সন্ধ্যায় ‘ইনসাফ’র দ্বিতীয় পোস্টার উন্মোচন করেন নির্মাতা। তিনি বলেন, এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়। রক্তই তার ভাষা, ইনসাফই তার শপথ। এতে স্পষ্ট হয়ে যায়, সিনেমার গল্পে প্রতিশোধ ও ন্যায়বিচারের জোরালো উপস্থাপন থাকবে।

এর আগে গত ২৫ এপ্রিল প্রকাশিত হয় সিনেমাটির প্রথম পোস্টার, যেখানে রক্তাক্ত কুড়াল হাতে, ঠোঁটে রহস্যময় হাসি নিয়ে হাজির হয়েছিলেন সিনেমার নায়ক শরীফুল রাজ। নতুন পোস্টারে মোশাররফ করিমের চরিত্র প্রকাশ পেলেও তিনি ইতিবাচক না নেতিবাচক, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য দেননি নির্মাতা।

জানা গেছে, অ্যাকশন থ্রিলার ঘরানার ‘ইনসাফ’র শূটিং শুরু হয় গেল ফেব্রুয়ারিতে। বর্তমানে চলছে শেষ মুহূর্তের কাজ। আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

সিনেমায় নায়িকা হিসেবে থাকছেন নাট্যাঙ্গনের পরিচিত মুখ তাসনিয়া ফারিণ, যিনি এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দার পুরোপুরি কমার্শিয়াল সিনেমায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করছেন। প্রযোজনায় রয়েছে তিতাস কথাচিত্র এবং টিওটি ফিল্মস।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংরক্ষিত নারী আসনে নির্বাচনে তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোট ১২ মে

তারেক রহমানের সভাপতিত্বে প্রথম একনেক সভা চলছে

শুটিংয়ে মার খেয়ে লাইভে কান্না করছিলেন অভিনেত্রী, প্রকাশ পেল সেই নাটক

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী

পটুয়াখালীতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে সূর্যমুখি চাষ

ঢাবি উপাচার্যের সঙ্গে জাপানের অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

এবার শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া

চট্টগ্রাম বন্দরে এলো জ্বালানি পণ্যবাহী আরও ৪ জাহাজ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

১০

সরকার সংবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে জুলাই সনদ বাস্তবায়ন করবে

১১

হরমুজ প্রণালি কখনোই আর আগের অবস্থানে ফিরবে না: আইআরজিসি

১২