‘ডেঙ্গু রোগীর সংখ্যা সবচেয়ে বেশি পিরোজপুরে’

ছবি: সংগৃহীত

দেশে চলতি বছরে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে পিরোজপুরে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শহরাঞ্চলের বাইরে হঠাৎ করে পিরোজপুরে ডেঙ্গুর প্রকোপ বাড়ার কারণ খুঁজে বের করতে তদন্ত করা হয়েছে বলেও জানান তিনি।

রোববার (৩০ আগস্ট) সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে টাস্কফোর্সের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, পিরোজপুরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি হওয়াটা কিছুটা আশ্চর্যের বিষয়। তদন্তে দেখা গেছে, ওই অঞ্চলে প্রচুর নারকেল ও সুপারি গাছ রয়েছে। এসব গাছের ফল সংগ্রহের পর পড়ে থাকা খোসায় বৃষ্টির পানি জমে থাকে। সেখানেই এডিস মশার লার্ভা উৎপন্ন হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, ৬৪ জেলার মধ্যে এবার পিরোজপুরে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী পাওয়া গেছে।

ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে জানিয়ে তিনি বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৯০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত বছরের তুলনায় এবার আক্রান্তের সংখ্যা প্রায় অর্ধেক বলেও দাবি করেন তিনি।

এ সময় স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, রাজধানীর দুই সিটি করপোরেশন ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবার যেন মশা ও এডিস মশার লার্ভার বিস্তার বাড়তে না পারে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়ূর: প্রকৃতির অপরূপ সুন্দর পাখি

১

রাশিয়ায় চাকরির নামে মানবপাচার, ড্রোন হামলায় ২০ বাংলাদেশির মৃত্যু: এসআরবি

২

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৭ জনের

৩

টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

৪

আগুন আর কালো ধোঁয়া ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না

৫

সেনাবাহিনীর পর এবার যোগ দিলো বিজিবি

৬

সৌদি বিমানবন্দরে আটকা পড়েছেন ঈশ্বরদীর ৫০ ওমরাহ যাত্রী

৭

সাবিলার বিচ্ছেদের গুঞ্জন, নেপথ্যে শাকিব খান?

৮

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইন অনুযায়ী ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

৯

টঙ্গীতে ওষুধ কারখানার কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

১০

ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী

১১

রায়গঞ্জের সলঙ্গায় ছেলের মৃত্যুর শোকে প্রাণ গেল মায়ের

১২