এলপিজির দাম দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব

এলপিজির দাম দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব

এলপিজির মূল্যবৃদ্ধি ও ব্যবসায়ীদের কমিশন বাড়ানোর প্রস্তাব নিয়ে গণশুনানি করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর ইস্কাটনে বিয়াম মিলনায়তনে এ শুনানি শুরু হয়েছে।

শুনানিতে এলপিজি আমদানিকারকেরা বর্তমান কমিশন দুই থেকে আড়াই গুণ এবং পরিবেশকেরা তিনগুণ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন।

বিইআরসিতে জমা দেওয়া আবেদনে দেখা গেছে, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের কমিশন ১৯১ টাকা থেকে বাড়িয়ে ওমেরা ৪৭৮ টাকা, পেট্রোম্যাক্স ৩৪৯ টাকা, ডেল্টা ৩৬০ টাকা এবং মেঘনা গ্রুপ ৩০০ টাকা করার প্রস্তাব দিয়েছে। অন্যদিকে, পরিবেশকেরা কমিশন ৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা এবং খুচরা বিক্রেতারা ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা নির্ধারণের আবেদন করেছেন।

এলপিজি আমদানির ব্যবসায় নিবন্ধিত কোম্পানি রয়েছে ৩০টি। এর মধ্যে ছয়টি কোম্পানি নিয়মিত আমদানি করে। এ ছাড়া আমদানিকারকদের কাছ থেকে গ্যাস সংগ্রহ করে নিজস্ব প্ল্যান্টে বোতলজাত করার কাজে যুক্ত রয়েছে ১২টি প্রতিষ্ঠান।
 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘কিছু লোকের ধাওয়ায় তাহসিফ নদে ঝাঁপ দেয়, আমি পালিয়ে আসি’

১

ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়ায় ৩ হাজার ৫৬০ জনের মৃত্যু

২

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

৩

বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

৪

দুর্নীতি ধরিয়ে দেয়ায় চাকুরিচ্যুত শামসুল; বিচারের আশায় ঘুরছেন পথে পথে

৫

ঢাকাসহ ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ স্থগিত চেয়ে রিট খারিজ

৬

থামছেই না হাম উপসর্গে মৃত্যু, আরও ৭ প্রাণহানি

৭

ভাঙ্গায় ২৫০ বস্তা সরকারি সারসহ আওয়ামী লীগ নেতা আটক, ট্রাক জব্দ

৮

কুমিল্লায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা, গ্রেফতার ৩

৯

পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন, ৮ সিদ্ধান্তের কথা জানাল অর্থ মন্ত্রণালয়

১০

রায়গঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক আশরাফ আলী আর নেই

১১

ছেলে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার নিয়ে বিভিন্ন তথ্য জানালেন বাবা

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।