আরো বুদ্ধিমান হলো চ্যাটজিপিটি

সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি এখন আরও বুদ্ধিমান। ওপেনএআই নতুন একটি সুবিধা যুক্ত করেছে, যার নাম 'কোম্পানি নলেজ'। এই সুবিধা ব্যবহার করে প্রতিষ্ঠান বা শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য সহজে খুঁজে পাওয়া যাবে।

'কোম্পানি নলেজ' মূলত জিপিটি-৫ ভিত্তিক একটি সিস্টেম, যা স্ল্যাক, গুগল ড্রাইভ, শেয়ারপয়েন্ট ও গিটহাবের মতো জনপ্রিয় টুলের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে পারে। ফলে ব্যবহারকারীরা এক জায়গা থেকেই বিভিন্ন উৎসের তথ্য সংগ্রহ করে নির্ভুল ও পূর্ণাঙ্গ উত্তর পেতে পারবেন। উত্তরের সঙ্গে তথ্যের উৎসও উল্লেখ থাকবে, যাতে ফলাফলের নির্ভরযোগ্যতা নিশ্চিত হয়।

ওপেনএআই জানিয়েছে, এই সুবিধা ব্যবহারকারীদের অফিস বা প্রতিষ্ঠানের তথ্য অনুসন্ধানে সাহায্য করবে, যেমন কোনো বৈঠকের আগে স্ল্যাক বার্তা, ই–মেইল, গুগল ডকস ও সহায়তা টিকিট থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে একটি পূর্ণাঙ্গ সারসংক্ষেপ তৈরি করা।

'কোম্পানি নলেজ' বর্তমানে ব্যবসা, এন্টারপ্রাইজ ও শিক্ষা সংস্করণের ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। ওপেনএআই জানিয়েছে, ভবিষ্যতে এই সুবিধাকে চ্যাটজিপিটির অন্যান্য ফিচারের সঙ্গে একীভূত করা হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার বিভাগের আগের আমলের দুর্নীতি তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে দর্শনা বণিক

হাম ও হামের উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু

দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টিকারীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে ‘স্মার্ট ’বর্ডার প্রকল্প চালুর ঘোষণা দিলেন অমিত শাহ

কান উৎসবে মা-মেয়ের রাজকীয় মুহূর্ত, ঐশ্বরিয়ার পাশে নজর কাড়লেন আরাধ্যাও

যেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া

হাম ও উপসর্গে আরও ১১ জনের মৃত্যু

‘চিৎকার না করলে হয়ত আমাকে মেরে সব লুটপাট করে ধর্ষণের চেষ্টা করত’

১০

সরাসরি চুক্তিতে লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব

১১

ঈদে নাড়ির টানে ছুটছেন ঘরমুখো মানুষ

১২