ভারতের আন্দোলনকে নেপাল ও বাংলাদেশে সরকার পরিবর্তনের আন্দোলনের সঙ্গে তুলনা করা যাবে না : অভিজিৎ দিপকে

ভারতের আন্দোলনকে নেপাল ও বাংলাদেশে সরকার পরিবর্তনের আন্দোলনের সঙ্গে তুলনা করা যাবে না : অভিজিৎ দিপকে

সংগৃহিত

ভারতে তরুণদের আন্দোলনকে নেপাল ও বাংলাদেশে সরকার পরিবর্তনের আন্দোলনের সঙ্গে তুলনা করা যাবে না বলে দাবি করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দিপকে। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, তাঁদের শান্ত ও শান্তিপূর্ণ আচরণ কোনো সহিংস প্রতিবাদ নয়; বরং এটি ছিল গান্ধীর সত্যাগ্রহ আন্দোলনের মতো। তিনি বাইরের দেশের ঘটনাগুলোর দিকে না তাকিয়ে ভারতের বিক্ষোভকারীদের অহিংস মনোভাবের দিকে নজর দেওয়ার আহ্বান জানান।

দেশের ভেতরের বিক্ষোভকে বিদেশে সহিংস আন্দোলনে সরকার পরিবর্তনের সঙ্গে মেলানোর তীব্র প্রতিবাদ জানান দিপকে। তিনি কারাবন্দী কর্মীদের আচরণের পার্থক্যটিও তুলে ধরেন।

অভিজিৎ দিপকে বলেন, ‘মানুষ নেপাল বা বাংলাদেশের কথা বলে; কিন্তু আমাদের সহযোদ্ধাদের দিকে তাকান। তাঁরা কারও উসকানিতে পা না দিয়ে হাসিমুখে জেলে গেছেন। তাঁরা গান্ধীর আদর্শ বুকে ধারণ করে চলেছেন—তাঁরা জেলে যাওয়ার পথেও হেসেছেন, আবার আদালতকক্ষের ভেতরেও হেসেছেন। আপনারা তাঁদের মধ্যে ঘৃণা ঢোকাতে পারবেন না; ঘৃণা আসলে আপনাদের ভেতরেই আছে। আর সবাই পরিষ্কার দেখতে পাচ্ছে, আপনাদের এই ঘৃণা আজ দেশটিকে কোন জায়গায় এনে দাঁড় করিয়েছে।’

দিপকে বলেন, এই আন্দোলনকারীদের কারাবরণ কোনো বিশৃঙ্খল অভ্যুত্থানের চেষ্টা নয়। বরং এটি ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত একধরনের নৈতিক জাগরণ। তিনি বলেন, ‘সরাসরি কোনো তুলনা না টেনেই বলা যায়, মহাত্মা গান্ধী যা করেছিলেন এটি তারই প্রতিফলন। যখন তাঁকে জেলে পাঠানো হয়েছিল, তিনি নীরবে চলে গিয়েছিলেন। কারণ, ওটা ছিল তাঁর সত্যাগ্রহ। আশুতোষ ও সৌরভ ঠিক একই সত্যাগ্রহ পালন করছেন। কারাগারের ভেতরে সেই কষ্ট সহ্য করে তাঁরা এই দেশের বিবেককে জাগিয়ে তুলছেন। তাঁদের মুক্তির জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না।’

ভারতে নির্বাচন কমিশনের ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন কার্যক্রমের বিরুদ্ধে সিজেপি ও বিরোধী দলগুলো আন্দোলন করছে। এই বিক্ষোভকে ফ্রান্স এবং ইউরোপের অন্যান্য দেশের সহিংস নাগরিক অস্থিরতার সঙ্গে মেলানোর চেষ্টাকে তীব্রভাবে নাকচ করেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। দলটি এই আন্দোলনকে সম্পূর্ণ শান্তিপূর্ণ, সাংবিধানিক এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে পরিচালিত বলে বর্ণনা করেছে।

অন্যদিকে বিজেপির অভিযোগ ছিল, ‘ভারতবিরোধী একটি চক্র’ বাংলাদেশ ও ফ্রান্সের সাম্প্রতিক অস্থিরতার মতোই ভারতে ‘সরকার পরিবর্তনের’ জন্য পরিকল্পিত ষড়যন্ত্র করছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিরছে ডিভি লটারি, বাংলাদেশীদের আবেদন অনিশ্চিৎ

১

প্রধানমন্ত্রী খুলনা ও বাগেরহাট যাচ্ছেন বৃহস্পতিবার

২

বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

৩

তরুণ প্রজন্মকে সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে সোচ্চার থাকতে হবে : রাষ্ট্রপতি

৪

কর্ণফুলী এক্সপ্রেস লাইনচ্যুত চট্টগ্রাম-ঢাকা লেনে ট্রেন চলাচল বন্ধ

৫

কড়া নিরাপত্তার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরেকটি চালান

৬

ভারতের আন্দোলনকে নেপাল ও বাংলাদেশে সরকার পরিবর্তনের আন্দোলনের সঙ্গে তুলনা করা যাবে না : অভিজিৎ দিপকে

৭

৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন

৮

ট্রাম্পের সমর্থন রেকর্ড পরিমাণ কমেছে: রয়টার্স/ইপসোসের জরিপ

৯

শ্রমিক অসন্তোষ তৈরিতে জড়িত দুই পক্ষ : রাজশাহীর জনসভায় প্রধানমন্ত্রী

১০

হামের উপসর্গে ঝরে গেলো আরও তিন প্রাণ, মোট মৃত্যু বেড়ে ১ হাজার ২০৪

১১

পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাদক বিরোধী অভিযান, আটক ৮৫

১২