কর্ণফুলী এক্সপ্রেস লাইনচ্যুত চট্টগ্রাম-ঢাকা লেনে ট্রেন চলাচল বন্ধ

কর্ণফুলী এক্সপ্রেস লাইনচ্যুত চট্টগ্রাম-ঢাকা লেনে ট্রেন চলাচল বন্ধ

সংগৃহিত

কুমিল্লার লাকসামের নাওটি স্টেশন এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকার দিকে আসা ‘কর্ণফুলী কমিউটার’ ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে নাওটি স্টেশনের আউটার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনার পর থেকে চট্টগ্রাম থেকে ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ট্রেনটির যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন এবং গন্তব্যে পৌঁছাতে বিলম্ব হচ্ছে।


রেলওয়ে কর্মকর্তারা জানান, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধারকাজ শুরু হবে। উদ্ধার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত আপলাইনে ট্রেন চলাচল বন্ধ থাকবে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর জানান, ইঞ্জিনসহ ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উদ্দেশ্যে রওনা হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিরছে ডিভি লটারি, বাংলাদেশীদের আবেদন অনিশ্চিৎ

১

প্রধানমন্ত্রী খুলনা ও বাগেরহাট যাচ্ছেন বৃহস্পতিবার

২

বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

৩

তরুণ প্রজন্মকে সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে সোচ্চার থাকতে হবে : রাষ্ট্রপতি

৪

কর্ণফুলী এক্সপ্রেস লাইনচ্যুত চট্টগ্রাম-ঢাকা লেনে ট্রেন চলাচল বন্ধ

৫

কড়া নিরাপত্তার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরেকটি চালান

৬

ভারতের আন্দোলনকে নেপাল ও বাংলাদেশে সরকার পরিবর্তনের আন্দোলনের সঙ্গে তুলনা করা যাবে না : অভিজিৎ দিপকে

৭

৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন

৮

ট্রাম্পের সমর্থন রেকর্ড পরিমাণ কমেছে: রয়টার্স/ইপসোসের জরিপ

৯

শ্রমিক অসন্তোষ তৈরিতে জড়িত দুই পক্ষ : রাজশাহীর জনসভায় প্রধানমন্ত্রী

১০

হামের উপসর্গে ঝরে গেলো আরও তিন প্রাণ, মোট মৃত্যু বেড়ে ১ হাজার ২০৪

১১

পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাদক বিরোধী অভিযান, আটক ৮৫

১২