পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাদক বিরোধী অভিযান, আটক ৮৫

পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাদক বিরোধী অভিযান, আটক ৮৫

সংগৃহিত

রাজধানীর ভাটারা থানা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন মাদক উদ্ধার ও ৮৫ জনকে আটক করা হয়েছে। ওই বাড়ির মালিক পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

আব্দুল্লাহ আল জহির পুলিশ সদর দপ্তরে মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার শাখায় কর্মরত ছিলেন। তাঁকে ওই দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (কনফিডেন্সিয়াল) মোহাম্মদ শরীফ উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল সোমবার মধ্যরাতে ডিবির উত্তরা বিভাগের একটি দল পুলিশ হাউজিং-১ আবাসিক এলাকার তিনতলা ওই বাড়িতে অভিযান চালায়। সেখানে অবৈধভাবে মাদক সেবন ও ডিজে পার্টি চলছিল বলে ডিবি পুলিশ জানায়। ডিবি সূত্রে জানা যায়, অভিযানে বাসাটি থেকে গাঁজা, ইয়াবা, মদ ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানান, অতিরিক্ত ডিআইজি অনলাইনের মাধ্যমে বাড়িটি ভাড়া দিয়েছিলেন। যাঁরা ভাড়া নিয়েছিলেন, তাঁরা বাড়িটি মাদকসংক্রান্ত কাজে ব্যবহার করতেন। আটক ৮৫ জনের মধ্যে ২৬ জন নারী।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সমর্থন রেকর্ড পরিমাণ কমেছে: রয়টার্স/ইপসোসের জরিপ

১

শ্রমিক অসন্তোষ তৈরিতে জড়িত দুই পক্ষ : রাজশাহীর জনসভায় প্রধানমন্ত্রী

২

হামের উপসর্গে ঝরে গেলো আরও তিন প্রাণ, মোট মৃত্যু বেড়ে ১ হাজার ২০৪

৩

পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাদক বিরোধী অভিযান, আটক ৮৫

৪

মহানবমী উদযাপিত, কাল বিজয়া দশমী

৫

ইশরাকের পদত্যাগপত্র গৃহীত, প্রজ্ঞাপন জারি

৬

ধর্ম যার যার, কিন্তু দেশ আমাদের সবার: রংপুরে পথসভায় প্রধানমন্ত্রী

৭

গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত

৮

কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়াতে পাঁচ খাতে জোর সরকারের: তিতুমীর

৯

নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

১০

মাদকবিরোধী অভিযান পরিচালনার সুবিধার জন্য পদত্যাগ

১১

সব ধর্মের নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: রিজভী

১২