চুয়াডাঙ্গায় পুলিশের মাস্কেট্রি অনুশীলনে গুলিবিদ্ধ যুবক

ছবি : সংগৃহীত।

চুয়াডাঙ্গা শহরের সাতগাড়ী এলাকার পুরাতন পাড়ার বাসিন্দা বাবু নামের এক যুবক পুলিশের মাস্কেট্রি অনুশীলনের সময় গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা বিজিবি ক্যাম্প এলাকায় পুলিশের ফায়ারিং অনুশীলন চলাকালে একটি গুলি এসে বাবুর বুকে লাগে বলে স্থানীয়রা জানান।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, “দুপুরে গুলিবিদ্ধ অবস্থায় এক রোগীকে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার্ড করা হয়েছে।”

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটলো তা তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও-ভিডিও কলে যুক্ত হওয়া যাবে

জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়র্কে শপথ আজ

পানির ন্যায্য বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

কুমিল্লায় মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

‘মৈত্রী এক্সপ্রেস’ নিয়ে শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার

বিরোধী দলের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা গালিগালাজ করছে: পানিসম্পদমন্ত্রী

শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ

১০

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা; প্রধান আসামী গ্রেপ্তার

১১

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: ডা. জাহেদ

১২