টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

ছবি: সংগৃহীত

টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি নেতা ও দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হত্যা মামলার বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে শহিদ ফারুক চেয়ারম্যান স্মৃতি সংঘ ও পশ্চিম টাঙ্গাইলের সর্বস্তরের জনগণের ব্যানারে শহিদ মিনার প্রাঙ্গণে এ বিক্ষোভ মিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, নিহত ফারুক চেয়ারম্যানের ভাই দাইন্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লাভলু মিয়াসহ পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহিদ মিনার থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলাদত চত্বরে গিয়ে শেষ হয়।

প্রসঙ্গত, ২০১৩ সালের ২০ ডিসেম্বর আকুরটাকুর বটতলা বাজার এলাকায় গুলি ও কুপিয়ে হত্যা করা হয় সদর উপজেলা বিএনপি নেতা ও দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক।

এ ঘটনার পরদিন তার ছোট ভাই লাভলু মিয়া বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটি প্রথমে সদর থানার পুলিশ তদন্ত শুরু করে। পরে তদন্তের দায়িত্ব দেয়া হয় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবিকে)।া


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

কুমিল্লায় মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

‘মৈত্রী এক্সপ্রেস’ নিয়ে শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার

বিরোধী দলের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা গালিগালাজ করছে: পানিসম্পদমন্ত্রী

শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা; প্রধান আসামী গ্রেপ্তার

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: ডা. জাহেদ

অভিনেত্রী বাঁধনের ওপর আ.লীগ নেতাকর্মীদের হামলা, এনসিপির ধিক্কার

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

১০

ভেনিসে বাঁধনকে হেনস্তা, হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী

১১

ইতালিতে ‘বঙ্গবন্ধুর সৈনিক’ দাবি করে বাঁধনকে হেনস্তা, ‘জয় বাংলা’ বলতে চাপ

১২