এখনই হাল ছাড়ছেন না যুবদল নেতা নয়ন

ছবি: সংগৃহীত।

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন বেশ সক্রিয়ভাবেই নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু সম্ভাব্য তালিকায় তিনি নেই। 

মাগুরা-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে দলটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর নাম ঘোষণা করেছেন। সোমবার (৩ নভেম্বর) গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ নাম ঘোষণা করেন।

নয়ন বিষয়টি মেনে নিয়ে দলের প্রতি আস্থা রেখেছেন। ফেসবুকে এক পোস্টে নয়ন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনা, মাগুরা-২ সংসদীয় আসনে বিএনপির  সব পর্যায়ের নেতৃবৃন্দকে সব ধরনের সংঘাত এড়িয়ে চলার জন্য আহ্বান জানাচ্ছি। কেউ বিশৃঙ্খলা করে ধানের শীষের ক্ষতি করবেন না, ধানের শীষ আমাদের অস্তিত্ব।

তিনি আরো বলেন, ’আমি মাগুরার সন্তান, তাই মাগুরার উন্নয়নে কাজ করা আমার রক্তে মিশে আছে। বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে সবসময় মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ড করে যাচ্ছি এবং আগামীতেও তা অব্যাহত থাকবে- এটাই আমার স্বপ্ন।’ 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

১

হেডলাইন- মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

২

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

৩

অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ, সুইস নাগরিকের তথ্য চাইল ইউএই

৪

পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম

৫

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে

৬

অগ্নিকাণ্ডে পুড়ল ঐতিহ্যবাহী ‘ঝলমল’ সিনেমা হল

৭

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, যুক্ত হচ্ছে আরও ৩৫ লাখ

৮

ইনু-দীপু মনিসহ গ্রেপ্তার আসামিরা ট্রাইব্যুনালে

৯

তিতাসের জরুরি বার্তা, গ্যাস থাকবে না যেসব এলাকায়

১০

সেন্সর বোর্ডে যাওয়ার আগেই সালমানের ‘মাতৃভূমি’তে বড় পরিবর্তন

১১

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র, ব্যয় ২,৪৯৮ কোটি টাকা

১২