সমন্বয়কদের দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে মুখ খুললেন হাসনাত আব্দুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নানা দুর্নীতির অভিযোগ উঠেছে। এতে হাসনাত আবদুল্লাহর নামও রয়েছে। গতকাল শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। 

আরাফাত রহমান নামের এক ব্যক্তির পোস্ট শেয়ার করে হাসনাত লেখেন, ‘কোথাও দুর্নীতি করলে সেটার নিশ্চয়ই নথি, ভিডিও, অডিও, কিংবা কোনো ব্যক্তি নিজে সাক্ষ্য দিবেন। আমার অনুরোধ থাকবে, যারা দুর্নীতির অভিযোগ আনছেন, আপনারা অভিযোগের সঙ্গে সঙ্গে প্রমাণ উপস্থাপন করেন। আমি কিংবা আমার পরিবার, আত্মীয় স্বজনের বিরুদ্ধে তদবির, চাঁদাবাজি, টেন্ডারবাজি বা যে কোনো দুর্নীতি যদি প্রমাণসহ থাকে তাহলে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করুন, প্রয়োজনে মামলা করুন। অভিযোগ প্রমাণিত হলে, সেটা যদি ১ টাকার দুর্নীতিও হয়, আমি সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত।’

এর আগে আরাফাত রহমান তার ফেসবুক পোস্টে লিখেছিলেন, ‘আসমানের নিচে, জমিনের উপরে, আমার ভাইব্রাদার কারো নামে যদি এক টাকাও দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারেন, তাইলে আমারে এই ব্যাপারে তথ্য প্রমাণ দেন। তথ্য-প্রমাণ পাওয়া মাত্রই আমি তাদের বিরুদ্ধে লেখালেখি করবো। এই পোস্টের কমেন্টে বা আমারে ইনবক্সে দিতে পারেন।’

তিনি আরো লিখেন, ‘বিশেষত, মাহফুজ আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আবু বাকের মজুমদার, আব্দুল হান্নান মাসউদের ব্যাপারে কোনো অভিযোগ থাকলে আমাকে জানান।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২