মৃত বাবাকে ঘিরে শাহরিয়ার নাজিম জয়ের আবেগঘন পোষ্ট

আলোচিত-সমালোচিত অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় বর্তমানে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ‘৩০০ সেকেন্ড’ অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে রয়েছেন। এ অনুষ্ঠানে বিভিন্ন ধরনের প্রশ্নের জন্য হরহামেশাই সংবাদের শিরোনাম হয়ে থাকেন। 

কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন তিনি। সম্প্রতি জয় তার বাবাকে নিয়ে এক আবেগঘন পোস্ট দিয়েছেন। যেখানে উল্লেখ করেছেন, ‘বাবা হারানোর চার বছর। বাবার মত ছায়া কেউ দেয় না।’ শেয়ার করা ছবিতে দেখা যায়, জয় তার দুই ছেলের সঙ্গে সোফায় বসে রয়েছে, পাশে রয়েছেন অভিনেতার বাবা। আরেকটি ছবিতে বাবা-ছেলে ক্যামেরাবন্দি হয়েছেন।

শাহরিয়ার নাজিম জয় তার পোস্টে লিখেছেন, ‘বাবা হারানোর চার বছর। বাবার মত ছায়া কেউ দেয় না। যেমন মায়ের মত মায়া অন্য কেউ দিতে পারে না। আমার ছায়া নেই কিন্তু এখনো মায়া আছে। যাদের মায়া এবং ছায়া দুটোই নেই তারা বাঁচে কীভাবে?’

তার পোষ্টের নিচে অনেকেই কমেন্ট করেছেন। একজন লিখেছেন, ‘আল্লাহ এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া সব মা-বাবাকে তুমি জান্নাত নসিব করিও আমীন।’ আরেকজনের ভাষ্য, ‘আমার বাবা মারা যাওয়ার ১৫ বছর হয়ে গেছে। এক মাস আগে মাও মারা গেছে। আজ আমি একা। বড় অসহায়।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

একযোগে ১১ পুলিশ পরিদর্শককে বদলি

১

জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

২

জাবি ছাত্রদল নেত্রীর পদত্যাগ

৩

দেশে ডেঙ্গু ও হামে একদিনে ১৪ জনের মৃত্যু

৪

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

৫

গাজীপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

৬

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

৭

‘তিন মাসের মধ্যে’ কেরানীগঞ্জে যাচ্ছে গুলিস্তান-ফুলবাড়িয়া টার্মিনাল

৮

বক্স অফিসে অজয়ের নতুন রেকর্ড, প্রথম দিনে কত আয় করল ‘দৃশ্যম ৩’

৯

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার

১০

রাড্ডায় ভাঙচুর, জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি গ্রেফতার

১১

আজকের সোনা-রুপার দাম

১২