পুলিশ ক্লিয়ারেন্স সেবা দ্রুত করার কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, অনলাইন জিডি সহ অন্যান্য সেবা দ্রুততার সাথে প্রদানের কার্যক্রম চলছে এবং পুলিশ ক্লিয়ারেন্সের নামে অতীতে যে সমস্ত ভোগান্তি হতো, সে রকম কোনো রিপোর্ট যেন না আসে সে বিষয়ে কাজ করা হচ্ছে। সোমবার (১১ মে) পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান পরিবর্তনশীল বিশ্ব এবং সামাজিক বাস্তবতায় পুলিশিং এখন আর কেবল অপরাধ দমনের মধ্যে সীমাবদ্ধ নেই। পুলিশকে জনগণের সঙ্গে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলতে হবে। 

তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশে একটা সাইবার ইউনিট করা জরুরি। এ বিষয়ে সাইবার ও ফিন্যান্সিয়াল অপরাধ দমনে সমন্বিত সাইবার সিকিউরিটি ক্রাইম ইউনিট প্রতিষ্ঠায় সরকার কাজ করছে। এছাড়া সেখানে একজন অ্যাডিশনাল আইজিপি লেভেলের কর্মকর্তাকে প্রধান করা হবে বলেও জানান তিনি।

এদিকে জঙ্গল সলিমপুরে সরকার ২টি বড় প্রশিক্ষণ একাডেমী করবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী, যার একটি এলিট ফোর্সের জন্য করা হবে। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে বিভিন্নভাবে আমাদেরকে কিছু বিষয়ে বিব্রত হতে হয়েছে। সেটি কাটিয়ে ওঠার জন্য পুলিশ যথেষ্ট চেষ্টা করেছে বিগত দুই থেকে আড়াই মাসে। এবং ভাবমূর্তি ফিরিয়ে আনতে পেরেছেন বলে আমরা মনে করি। এছাড়া এই ভাবমূর্তি পুলিশ ধরে রাখবে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।

এছাড়া পর্যটন শিল্পের উন্নয়নে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ানো হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমরা এখনো সুনাম অর্জন করতে পারিনি। ট্যুরিস্ট পুলিশের সিনিয়র অফিসার, আইজিপি সবাই মিলে আবার একটা সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করবেন যাতে আমাদের দেশের ভাবমূর্তি বৃদ্ধি পায় এবং পর্যটকের সংখ্যা বৃদ্ধি পায়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩২; দফায় দফায় আফটারশক

খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী

পাবনায় কুকুরকে এন্টি-জলাতঙ্ক টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন

বিশ্ববাজারে স্বর্ণের দামে লাফ

২০ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি, নায়িকা পরিণীতি

এমন কোনো ইস্যু নেই, যা আলোচনায় সমাধান হবে না: ভারতীয় হাইকমিশনার

দ্রুত পাসপোর্ট দেয়ার কথা বলে প্রতারণা, আটক ৮

‘যে যেমন পড়াশোনা করেছে, তেমনই ফলাফল পেয়েছে’

শঙ্কা মুক্ত, ২০২৭ বিশ্বকাপে অংশ নিতে পারবেন লিটনরা

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের হাইকমিশনার

১১

‘আজ আমারও জন্মদিন, মা পরীর জন্মদিন’

১২