গাজা দখল করা হবে কিনা তা ইসরায়েলের ওপর নির্ভর করছে: ট্রাম্প

ছবি সংগৃহীত।

পুরো গাজা দখল করা হবে কিনা তা নির্ভর করছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর। এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, গাজা দখলের সম্ভাব্য ইসরাইলি পরিকল্পনাকে বাধা দেবেন না তিনি।

তিনি জানান, আপাতত গাজার মানুষের খাবারের ব্যবস্থার করার দিকেই বেশি নজর দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর বাইরে সবকিছু ইসরায়েলের ওপর নির্ভর করছে। 

ট্রাম্প জানান, এ কাজে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে—খাদ্য বিতরণ ও অর্থের দিক দিয়েও।

এদিকে বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল এরই মধ্যে ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’-এ মিলিয়ন ডলার ফানেল করেছে। যদিও আনুষ্ঠানিকভাবে দেশটি এখনো সে অর্থ সহায়তার কথা স্বীকার করেনি। কারণ, এমন পদক্ষেপ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সমর্থকদের মধ্যে জনপ্রিয় নাও হতে পারে।

প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, "আরব রাষ্ট্রগুলোও আমাদের সহায়তা করবে—অর্থ এবং সম্ভবত বিতরণ ব্যবস্থাতেও।"

উল্লেখ্য, আট দিন আগে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র গাজায় নতুন খাদ্য বিতরণ কেন্দ্র স্থাপন করবে। হোয়াইট হাউজ থেকেও তখন বলা হয়েছিল, গাজায় ত্রাণ বিতরণের একটি নতুন পরিকল্পনা শিগগিরই প্রকাশ করা হবে। তবে এখনো সে পরিকল্পনার বাস্তব রূপ দেখা যায়নি।

এদিকে গাজায় বর্তমানে জোর করে দেয়া হচ্ছে বাস্তুচ্যুতির আদেশ। যাতে উপত্যকাটি ছোট ছোট এলাকায় বিভক্ত হয়ে পড়েছে। গাজার ৮৬ শতাংশ ভূখণ্ড এখন সামরিক নিয়ন্ত্রিত এলাকায় পরিণত হয়েছে। বাকি অংশে সামরিক অভিযান আরও বাড়ালে নিপীড়িত ফিলিস্তিনিদের জীবন আরও বিপদের মুখে পড়তে পারে। 

২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলকে ব্যাপকহারে সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিজার অপারেশনে শিশুর মাথা, ঠোঁট ও শরীর কেটে ফেলার অভিযোগ, নবজাতকের মৃত্যু

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ

সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাম্পের ‘ইকোনমিক ডি-ডে’ অভিযান যুক্তরাষ্ট্রের পরাজয়কে আরও বড় করবে

অভিনেত্রী তমার নতুন ইনিংস, এবার ব্যাংকার!

৩৫ বছর পর সংসদ ভবনে চলছে সরাসরি ভোট

চুয়াডাঙ্গায় বিষ প্রয়োগে পাখি হত্যার ঘটনায বন বিভাগের মামলা

সংসদ সদস্যরা নিজ দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীর ভারত সফরের অপেক্ষায় দিল্লি : দীনেশ ত্রিবেদী

১১

বন্যায় স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু

১২