যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিকে স্বাগত, ‘শোচনীয় পরাজয়’ বলল রাশিয়া

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বিশ্ব সম্প্রদায়ের বিভিন্ন দেশ। তবে এ সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘শোচনীয় পরাজয়’ হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। একই সঙ্গে ফ্রান্স বলেছে, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য লেবাননকেও এই চুক্তির আওতায় আনা প্রয়োজন।

বুধবার (৮ এপ্রিল) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা স্পুটনিক রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিনা উসকানিতে ইরানের বিরুদ্ধে একতরফা আগ্রাসন চালায়। তাঁর ভাষ্য, ‘এই সংঘাতে তাদের শোচনীয় পরাজয় হয়েছে।’

জাখারোভা আরও বলেন, শুরু থেকেই মস্কো এই আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়ে আসছে। সামরিক শক্তি প্রয়োগ করে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। এ ক্ষেত্রে বাস্তবসম্মত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেন রুশ এই মুখপাত্র।

এদিকে চীনও যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিকে ইতিবাচক হিসেবে দেখছে। বেইজিংয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় চীন সবসময় গঠনমূলক ভূমিকা রেখে আসছে। এই যুদ্ধবিরতি সেই প্রচেষ্টাকে এগিয়ে নেবে বলেও আশা প্রকাশ করা হয়।

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ যুদ্ধবিরতিকে ‘খুবই ইতিবাচক’ উল্লেখ করে স্বাগত জানান। তবে তিনি সতর্ক করে বলেন, লেবাননের বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক। বৃহত্তর আঞ্চলিক শান্তির স্বার্থে দেশটিকেও এই যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, মাঝপথে আটকা পর্যটক এক্সপ্রেস

সেনাবাহিনীকে পেশাদারিত্ব ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা

বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় দেখা দিতে পারে বন্যা

ঈশ্বরদীতে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদে পড়েছিল কিশোরের মরদেহ

বর্তমান সংসদকে বাংলাদেশের ইতিহাসের সেরা সংসদ হিসেবে দেখতে চাই: চিফ হুইপ

অপরাধীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা

পবিত্র শহর কোমে পৌঁছেছে খামেনির মরদেহ, লাখো মানুষের শোকমিছিল

আবারও হাসপাতালে ভর্তি অভিনেত্রী দীপিকা

সার্কের সংকট কেবল রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ

১০

জুনে গ্লোবাল গেটওয়ে যোগদানে প্রধানমন্ত্রীকে ইইউ প্রধানের আমন্ত্রণ

১১

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন: ইসি সানাউল্লাহ

১২