শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা

ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। সোমবার (৬ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

রুমিন ফারহানা বলেন, আইনগত অবশ্যই কোনো বাধা নেই। ওনি ফিরবেন, ফিরে আত্মসমর্পণ করবেন, জামিন চাইবেন। আমাদের নরমাল সিআরপিসির যে প্রসিজিউর- সেটিই ওনি ফলো করবেন।

বিরোধীদলের ছায়া মন্ত্রিসভা প্রসঙ্গে তিনি বলেন, দলে যারা থাকে, তাদের ছায়া মন্ত্রিসভা গঠনের সংস্কৃতি তো বিভিন্ন দেশে আছে। সে জায়গা থেকে যদি এটা গঠন করেন, অবশ্যই আমরা সবাই এটাকে স্বাগত জানাই। ওনারা যদি সঠিকভাবে মন্ত্রণালয় ভিত্তিক ওনাদের যে পরিকল্পনা এবং বর্তমান মন্ত্রণালয় কোথায় কী ভুলভ্রান্তি যদি কিছু হয়ে থাকে, সে ব্যাপারে যদি ওনারা ওনাদের পজিটিভ কোনো ফিডব্যাক দেন যে কী করলে ভালো হয়, আমার মনে হয় সেটা অফকোর্স ওয়েলকামড।

এ সময় ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে তার কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

তিন ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

রাজেশ ঘোষই আসিফের ক্যারিয়ারের ‘তুরুপের তাস’

গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল, আটক ৬

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

‘ইসলামিক ন্যাটো’ জোটে বাংলাদেশের অবস্থান কী হবে?

স্টার্কের তাণ্ডবে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

মির্জা ফখরুলের নেতৃত্বে নতুন অধ্যায়ের প্রত্যাশা, অভিনন্দন ইরানের

রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি

১০

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার ভারতের

১১

বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ

১২