ভিউ মানেই মান নয়, ‘ইত্যাদি’ নিয়ে যা জানালেন হানিফ সংকেত

সংগৃহীত।

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি শুধু একটি অনুষ্ঠান নয়, এটি দর্শকদের জন্য এক ধরনের পারিবারিক মিলনমেলা- এমনটাই মনে করেন এর নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেত।

সম্প্রতি সংস্কৃতিতে অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার ২০২৬ পাওয়ার প্রেক্ষাপটে এক আলাপচারিতায় তিনি বলেন, দর্শকদের ভালোবাসাই তাঁর সবচেয়ে বড় প্রাপ্তি। রাষ্ট্রীয় এই স্বীকৃতিকে তিনি নতুন দায়িত্ব হিসেবে দেখছেন।

চার দশকের বেশি সময় ধরে প্রচারিত ইত্যাদির জনপ্রিয়তার কারণ হিসেবে তিনি বলেন, “দর্শকের সময়ের মূল্য দিতে হয়। মানের সঙ্গে কখনো আপস করিনি বলেই মানুষ এখনো অনুষ্ঠানটি দেখে।”

তিনি জানান, প্রতিটি পর্ব তৈরির আগে দীর্ঘ গবেষণা, পরিকল্পনা ও মাঠপর্যায়ের কাজ করা হয়। দেশের বিভিন্ন জেলায় গিয়ে অনুষ্ঠান ধারণ করায় প্রতিটি পর্বে থাকে ভিন্নতা।

বর্তমান সময়ের ‘ভাইরাল’ বা ‘ভিউ’-নির্ভর কনটেন্ট সংস্কৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে হানিফ সংকেত বলেন, “ভিউ মানেই মান নয়। সাময়িক চমক দিয়ে জনপ্রিয়তা পাওয়া সহজ, কিন্তু তা দীর্ঘস্থায়ী হয় না।”

আসন্ন ঈদ উপলক্ষে ইত্যাদির বিশেষ পর্ব নিয়েও কথা বলেন তিনি। এবারের আয়োজনে নাচ, গান, নাটকসহ থাকবে বর্ণাঢ্য পরিবেশনা এবং দেশের শীর্ষ তারকারা অংশ নেবেন।

ঈদের দিন পরিবারের সঙ্গে বসে দর্শকদের মতো করেই অনুষ্ঠানটি উপভোগ করেন বলেও জানান তিনি। হানিফ সংকেতের ভাষায়, প্রযুক্তির ভিড়ে মানুষ অনেক কিছু হারাচ্ছে। কিন্তু ‘ইত্যাদি’ সেই হারানো পারিবারিক বন্ধন কিছুটা হলেও ফিরিয়ে আনে বলেই দর্শক এখনো আমাদের ভালোবাসেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে চিঠি আদান-প্রদান চালিয়ে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

বিশ্ব ওজোন দিবস আজ

স্বচ্ছ প্রক্রিয়ায় মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে কাজ করছে সরকার

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গুর থাবায় আরও ৭ প্রাণহানি, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী

ডেঙ্গুর পরীক্ষা হয় কিনা জানতে চাওয়ায় নারীর মাথা ফাটাল দালালরা

জামালপুরে অবৈধ শেখ ব্রিকসের চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, রোগী সংখ্যা পৌনে ২ লাখ ছাড়াল

প্রতিবছর ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ সুবিধা দেয়া হবে: মাহদী আমিন

চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

১০

‘ভুয়া ওয়ার্ক পাস’ চক্র: মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি আটক

১১

আড়াই লাখ কোটি টাকায় হবে আরও তিন মেট্রোরেল, একনেকে অনুমোদন

১২