পুত্র সন্তানের অভিভাবক হলেন ভিকি-ক্যাট

ছবি: সংগৃহীত।

বলি পাড়ায় আনন্দের জোয়ার। মা হলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, বাবা হয়েছেন ভিকি কৌশল। আজ  (শুক্রবার) সকালে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ক্যাটরিনা। এমন খুশির খবর সামনে আসতেই বলিউডে শুরু হয়েছে অভিনন্দনের ঢল।

ভিকি ও ক্যাটরিনা দু’জনেই স্যোশাল মিডিয়ায় এক যৌথ পোস্টে এই খবর জানিয়েছেন। পোস্টে তাঁরা লিখেছেন, “আমাদের বাড়িতে সুখ এসেছে। আমরা আমাদের বাচ্চা ছেলেকে স্বাগত জানাই… ৭ নভেম্বর ২০২৫।”

২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে বিয়ের পিঁড়িতে বসেছিলেন ভিকি-ক্যাটরিনা। তার পর থেকে তাঁদের প্রেম, দাম্পত্য, ছুটির ছবি, একসঙ্গে উপস্থিতি—সবকিছুই বারবার খবরের শিরোনাম হয়েছে।

গত সেপ্টেম্বরেই নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি জানিয়েছিলেন ভিকি ও ক্যাটরিনা—তাঁরা মা–বাবা হতে চলেছেন। এর পর থেকেই বলিউডের অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই বিশেষ দিনের জন্য। কবে আসছে ‘ভিকি-ক্যাট’-এর ঘরে নতুন সদস্য, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলে নানা জল্পনা, আলোচনা, ফিসফাস।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাছের উৎপাদন বাড়াতে হবে, তবে মানের সঙ্গে আপস নয়

ইউক্রেনকে আর্থিক সহায়তা দিচ্ছে নরওয়ে

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ফিলিস্তিনের অভিনন্দন

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে নারীর মৃত্যু

ভিভোতে চাকরি, রয়েছে প্রভিডেন্ট ফান্ডের সুবিধা

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় গণপতিসহ চারজনকে হত্যা

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের দাপ্তরিক কার্যক্রম শুরু

রো‌হিঙ্গা‌দের আশ্রয় ১০ বছর থে‌কে যেন ২০ বছরে না যায় : শামা ওবা‌য়েদ

নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১০

একাধিক বিব্রতকর রেকর্ড গড়ে মেকাই টেস্ট হারল বাংলাদেশ

১১

যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: এলজিআরডি মন্ত্রী

১২