ব্যবসা-বাণিজ্য কমায় বেকারত্ব বেড়েছে : অর্থ উপদেষ্টা

ছবি সংগৃহিত।

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন,  আগের বছরের তুলনায় এবছর জিনিসপত্রের দাম বাড়েনি। তবে সরকার দ্রব্যমূল্য আরও কমানোর চেষ্টা করছে তবে, ব্যবসা-বাণিজ্য কমার পাশাপাশি বেকারত্ব বেড়েছে।

বুধবার (৫ মার্চ) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ তথ্য জানান।

অর্থ উপদেষ্টা বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশি। কিছু মানুষের কষ্ট হচ্ছে, এটি সত্যি। তবে, দাম আগের বছরের তুলনায় বাড়েনি। সরকার দাম কমানোর জন্য চেষ্টা করছে।

তিনি আরও জানান, কর্মসংস্হান সৃষ্টির জন্য নানাভাবে কাজ চলছে। বিগত সরকার সংশ্লিষ্ট অনেকের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের নিজেদের কারণে বন্ধ করতে হয়েছে বলেও মনে করেন অর্থ উপদেষ্টা। সেখানকার শ্রমিকদের কর্মসংস্থান যোগানের চেষ্টা করা হবে বলেও জানান তিনি।  তবে সরকার বিভিন্ন খাতে অর্থনৈতিক সহায়তা ও প্রণোদনার মাধ্যমে পরিস্থিতি পুনরুদ্ধার করতে চেষ্টা করছে।

কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকার নানা উদ্যোগ নিয়েছে উল্লেখ করে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বেকারত্বের হার কমাতে পারলে অর্থনৈতিক অবস্থারও পরিবর্তন হবে। এ বিষয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে আলোচনা হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিতাসের জরুরি বার্তা, গ্যাস থাকবে না যেসব এলাকায়

১

সেন্সর বোর্ডে যাওয়ার আগেই সালমানের ‘মাতৃভূমি’তে বড় পরিবর্তন

২

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র, ব্যয় ২,৪৯৮ কোটি টাকা

৩

সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম ও তার ছেলে চিত্রনায়ক শান্তর মরদেহ উত্তোলন

৪

ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালগুলোতে শয্যা বাড়ানোর নির্দেশ

৫

ঢাকার বস্তিতে যক্ষ্মা শনাক্তে জাপানের ১.৪৫ লাখ ডলারের সহায়তা

৬

মেসির শেষ নাচে মাতল আর্জেন্টিনা, বেনিনকে হারিয়ে স্মরণীয় ইতি

৭

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

৮

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

৯

ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১

১০

রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

১১

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

১২