স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ২৪ ঘণ্টার মধ্যে জাতীয়করণের আল্টিমেটাম

ছবি সংগৃহিত।

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয়করণের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। নির্ধারিত সময়ে মধ্যে তাদের দাবি না মানলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

সোমবার (২৭ জানুয়ারি) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর সংলগ্ন এলাকায় শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে এ আল্টিমেটাম দেয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রুহুল আমিন জানান, অসহায় শিক্ষকদের ওপর লাঠিচার্জ করা হয়েছে।  আগামী ১০ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এসে ব্যাখ্যা দেবেন কেন এই লাঠিচার্জ হলো। এটা না করলে শাহবাগ থানা ঘেরাও হবে। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা সচিবালয় ঘেরাও করা হবে।

তিনি আরও বলেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা কি এই লাঠিপেটা দেখেননি? পুলিশ কিভাবে লাঠিচার্জ করে? 

সারা ‌দেশের স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগু‌লো‌ জাতীয়করণের দাবিতে সোমবার নবম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ি শিক্ষকরা। সকাল থে‌কেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে তারা অবস্থান কর্মসূচি শুরু করেন। আন্দোলনে শিক্ষকরা জানান, ১০ হাজার মাদরাসার ৫০ হাজার শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২