যুদ্ধ বন্ধের প্রস্তাব দেবে ইউক্রেন, কী থাকছে শান্তির রোডম্যাপ?

ছবি সংগৃহীত ।

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে তিন বছর ধরে চলা যুদ্ধ থামাতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। সোমবার (২ জুন) তুরস্কের ইস্তাম্বুলে বৈঠকে বসছে দুই দেশের প্রতিনিধি দল। ওই বৈঠকে রাশিয়ার কাছে যুদ্ধ বন্ধে একটি রোডম্যাপ তুলে ধরবে ইউক্রেন। এই রোডম্যাপে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রস্তাব রয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স রোডম্যাপটির একটি অনুলিপি দেখেছে। সেখানে প্রথম ধাপে ৩০ দিনের জন্য পূর্ণ যুদ্ধবিরতির কথা বলা হয়েছে।

এছাড়া উভয় পক্ষের কারাবন্দিদের ফেরত এবং রাশিয়ার অঞ্চলে থাকা ইউক্রেনীয় শিশুদের ফেরত দেয়ার কথা উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কির সঙ্গে একটি বৈঠক আয়োজনের কথা বলা হয়েছে। 

রয়টার্সের তথ্য অনুযায়ী, ইউক্রেন তাদের রোডম্যাপে বলেছে—শান্তিচুক্তির পর ইউক্রেন সেনাবাহিনীর ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা চাপানো যাবে না। একইসঙ্গে, রাশিয়ার দখলকৃত অঞ্চলকে স্বীকৃতি না দেওয়ার দাবি জানিয়েছে তারা।

এছাড়া যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে বলেও রোডম্যাপে উল্লেখ আছে। রোডম্যাপ অনুযায়ী, ইস্তাম্বুলে মূল আলোচনা হবে যুদ্ধক্ষেত্রের বর্তমান অবস্থা বা ফ্রন্ট লাইন নিয়ে সমঝোতা করার বিষয়টি ঘিরে। রাশিয়ার সাম্প্রতিক দাবিগুলোর সঙ্গে এই প্রস্তাবগুলোর অনেকটাই অমিল রয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২

ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১

৩

রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৪

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫

প্রধান শিক্ষক নিয়োগে আর আইনগত বাধা নেই

৬

বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

৭

মেসির জন্য বিদায়ী মঞ্চ প্রস্তুত

৮

এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ

৯

প্রাথমিকের ১৮০ কর্মকর্তাকে মাঠপর্যায়ে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ

১০

আবরার ফাহাদের ২০ খুনির ফাঁসির রায় কার্যকর কবে?

১১

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

১২