ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন বিশেষ বাহিনীর অভিযান

মার্কিন-ইসরাইলি আগ্রাসনের ৩৫তম দিন শুক্রবার (৩ এপ্রিল) যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস করেছে ইরান। সেটিতে থাকা দুই পাইলট ইজেক্ট করতে বা ক্ষতিগ্রস্ত বিমান থেকে বের হতে পারলেও নিরাপদে সামরিকঘাঁটিতে ফিরতে পারেননি। তারা ইরানের মাটিতে অবতরণ করেছেন বলে ধারণা করা হচ্ছে।

সামরিক সূত্র অনুযায়ী, বিমানটি ভূপাতিত হওয়ার পর দুই ক্রু সদস্য প্যারাস্যুটে অবতরণ করেন। এরপরই তাদের খুঁজে পেতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্রুত তৎপরতা শুরু হয়। উদ্ধার অভিযানে অংশ নেয় একাধিক হেলিকপ্টার ও রিফুয়েলিং বিমান। 

অভিযানের সময় ইরানি বাহিনীর গুলিতে দুটি হেলিকপ্টারই আঘাতপ্রাপ্ত হয়। এর মধ্যে একটি থেকে ধোঁয়া বের হতে দেখা গেলেও শেষ পর্যন্ত উভয় হেলিকপ্টারই নিরাপদে ইরাকে ফিরে যায় বলে কর্মকর্তারা জানিয়েছেন। খবর দ্যা টেলিগ্রাফের। 

এদিকে নিখোঁজ পাইলটের খোঁজে ইরানে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে স্থানীয় মিলিশিয়াদের অনুসন্ধান কার্যক্রম দেখানো হচ্ছে এবং তাকে জীবিত আটক করতে পারলে পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড়ে জুমের ফসল ঘরে তোলার ধুম, ফলন কমায় দুশ্চিন্তায় জুমিয়ারা

১

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

২

১ দিনের রিমান্ডে মেজর (অব.) আখতারুজ্জামান

৩

জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার

৪

দিল্লিতে সিইসির পদত্যাগ দাবিতে বিক্ষোভ,১২ মেট্রো স্টেশন বন্ধ

৫

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৭

৬

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

৭

হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু

৮

বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৯

অস্ট্রেলিয়া সফরে ভালো ধারণা পাওয়া যাবে

১০

পরিকল্পিতভাবে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টকারীদের ফেরাতে চাচ্ছে একটি দল

১১

সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ অবৈধ মদের গুদাম সিলগালা

১২