র‌্যাবের ভেজালবিরোধী অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ঈদকে সামনে রেখে ভেজাল সেমাই, নুডলসসহ অন্যান্য খাদ্যদ্রব্য উৎপাদনের হিড়িক পড়েছে। এসব প্রতিরোধে অভিযান শুরু করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে রাজধানীর কামরাঙ্গীচরের খালপাড় এলাকায় সেমাই উৎপাদনের আলাদা দুইটি কারখানায় অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। নেতৃত্ব দেন একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। এসময় দুটি কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ পায় ভ্রাম্যমাণ আদালত। জরিমানা করা হয় ৭০ হাজার টাকা। 

পরে অভিযান চালানো হয় কেরানীগঞ্জের ইসলামনগর এলাকার একটি নুডলস উৎপাদন কারখানায়। 

র‌্যাব-২ এর উপ অধিনায়ক মেজর মোহাম্মদ নাজমুল্লাহেল ওয়াদুদনজানান, নোংরা পরিবেশ ও নানান অনিয়মের প্রমাণ পাওয়ায় কেরানীগঞ্জের ইসলামনগর এলাকার একটি নুডুলস তৈরির কারখানা মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ঈদুল ফিতর সামনে রেখে ভেজালবিরোধী এমন অভিযান চলমান থাকবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২