সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ২০

সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ। ছবি সংগৃহিত

সিরাজগঞ্জে বিএনপির সম্মেলন প্রস্তুতির সভাকে কেন্দ্র করে দলটির দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন। 

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জেলার শাহজাদপুর উপজেলার বিএনপির কার্যালয়ে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সভায় প্রস্তুতি কমিটির আহবায়ক ড. এমএ মুহিত সভার কার্যক্রম শুরু করেন। এসময় কেন্দ্রীয় বিএনপির নেতা ও প্রস্তুতি কমিটির সদস্য গোলাম সারোয়ার তার সমর্থকদের নিয়ে দলীয় কার্যালয়ে আসেন। এসময় ড. এমএ মুহিতের সমর্থকরা বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের নেতাকর্মীর সংঘর্ষে জড়িয়ে পড়লে  নেতাকর্মী ও সাংবাদিকসহ ২০ জন আহত হয়।

আহতরা হলেন- সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য গোলাম সারোয়ার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক এম এ হালিম খান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আনিছুর রহমান, উপজেলা যুবদলের সদস্য ওলিউল ইসলাম মিন্টু, লিটনসহ অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন

সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য গোলাম সারোয়ার বলেন, জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর জন্মভূমি শাহজাদপুরে আজ এসেছিলাম। বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করতে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে যাচ্ছিলাম। অফিসের সামনে পৌঁছামাত্র উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ডা. এম এ মুহিত গ্রুপের আমাকে দলীয় কার্যালয়ে প্রবেশ করতে বাঁধা দেন। আমি পার্টি অফিসে প্রবেশের চেষ্টা করলে মুহিত নামের স্লোগান দিয়েই আমার ওপর ও আমার সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। এতে আমিসহ অন্তত ১৫/২০ জন নেতাকর্মী আহত হয়েছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করছি।

এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আসলাম আলী জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ উভয় পক্ষকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২