সাহসী চরিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় ত্রিধা চৌধুরী

ছবি: সংগৃহীত।

‘আশ্রম’ ওয়েব সিরিজে সাহসী চরিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছেন ত্রিধা চৌধুরী। যদিও বিভিন্ন ভাষার চলচ্চিত্র ও সিরিজে আগে থেকেই কাজ করেছেন, এই সিরিজই তাঁকে বৃহত্তর দর্শকের কাছে আলাদা পরিচিতি দিয়েছে।

ত্রিধার অভিনয়জীবনের শুরু সৃজিত মুখার্জি পরিচালিত ‘মিশর রহস্য’ দিয়ে। ক্যারিয়ারের শুরুতেই এমন নির্মাতার সঙ্গে কাজ করাকে তিনি বড় প্রাপ্তি মনে করেন। মাইক্রোবায়োলজিতে পড়াশোনা করলেও অভিনয়ের প্রতি আগ্রহ থেকেই এই পেশায় আসেন তিনি।

বাংলা দিয়ে যাত্রা শুরু হলেও এই ইন্ডাস্ট্রিতে প্রত্যাশিত সুযোগ না পাওয়ার আক্ষেপ রয়েছে তাঁর। তবে ভবিষ্যতে বাংলা চলচ্চিত্রে আরও বেশি কাজ করতে চান।

মুম্বাইয়ে শুরুর দিনগুলো সহজ ছিল না- নতুন শহরে একাকিত্ব ও ভুল বোঝাবুঝির অভিজ্ঞতার মধ্য দিয়ে এগোতে হয়েছে।

ত্রিধার ক্যারিয়ারের বড় মোড় আসে প্রকাশ ঝা পরিচালিত ‘আশ্রম’ সিরিজে অভিনয়ের মাধ্যমে, যা তাঁকে নতুনভাবে দর্শকের সামনে তুলে ধরে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাড্ডা এমসিএইচ ভাঙচুর : পুলিশের গাফিলতি ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে

১

মিয়ানমারের গণহত্যা মামলার রায় ঘোষণা হতে পারে আগামী মাসে

২

আধা ঘণ্টা পর নিভল বনানীর বহুতল ভবনে লাগা আগুন

৩

শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণশিক্ষা মন্ত্রণালয়ের

৪

ফ্যাসিবাদী শক্তিকে আর কোনোদিন দেশের মাটিতে রাজনীতি করতে দেয়া হবে না

৫

পাবনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ; সবাইকে সচেতন হওয়ার আহ্বান

৬

রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে আগুন লেগেছে

৭

বাসের ধাক্কায় ১০ মাস বয়সী শিশুসহ প্রাণ গেলো মায়ের

৮

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক

৯

রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যার শঙ্কা

১০

হাম উপসর্গে একদিনে ৩ জনের মৃত্যু

১১

মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে: ডিএমপি কমিশনার

১২