আধা ঘণ্টা পর নিভল বনানীর বহুতল ভবনে লাগা আগুন

ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীর আহমেদ টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২ ইউনিটের চেষ্টায় শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এর আগে একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে বনানীর এফ আর টাওয়ারের পাশের ২৬ তলা বিশিষ্ট আহমেদ টাওয়ারের ২৩ তলায় এ অগ্নিকাণ্ড ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিসের ২ ইউনিট।

ফায়ার সার্ভিস জানায়, বিকেল ৫টা ৩৬ মিনিটের দিকে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের ২৬ তলা বিশিষ্ট আহমেদ টাওয়ারের ২৩ তলায় থাকা একটি বায়িং হাউজের অফিসে আগুনের খবর পাওয়া যায়। এর পরপর বারিধারা ফায়ার স্টেশন থেকে দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

একপর্যায়ে সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে জানা গেছে, এসি ও কম্পিউটারের সার্ভার থেকে এই আগুনের সূত্রপাত। তবে তদন্তসাপেক্ষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাড্ডা এমসিএইচ ভাঙচুর : পুলিশের গাফিলতি ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে

১

মিয়ানমারের গণহত্যা মামলার রায় ঘোষণা হতে পারে আগামী মাসে

২

আধা ঘণ্টা পর নিভল বনানীর বহুতল ভবনে লাগা আগুন

৩

শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণশিক্ষা মন্ত্রণালয়ের

৪

ফ্যাসিবাদী শক্তিকে আর কোনোদিন দেশের মাটিতে রাজনীতি করতে দেয়া হবে না

৫

পাবনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ; সবাইকে সচেতন হওয়ার আহ্বান

৬

রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে আগুন লেগেছে

৭

বাসের ধাক্কায় ১০ মাস বয়সী শিশুসহ প্রাণ গেলো মায়ের

৮

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক

৯

রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যার শঙ্কা

১০

হাম উপসর্গে একদিনে ৩ জনের মৃত্যু

১১

মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে: ডিএমপি কমিশনার

১২