শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর

ছবি : সংগৃহীত।

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন বিশেষ তদন্তকারী কর্মকর্তা ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর জোহা।

বুধবার (২৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে গতকাল সাক্ষ্য ও জেরা শেষ হয় সিআইডির ফরেনসিক বিভাগের কর্মরত সাহেদ জুবায়ের লরেন্সের। জব্দ করা অডিও ক্লিপে শেখ হাসিনা ও হাসানুল হক ইনুর কণ্ঠের সত্যতা নিশ্চিত করেন তিনি।

পরে আরেক সাক্ষী ডিএমপির ওয়্যারলেস অপারেটর কামরুল হাসান বলেন, গত বছর ১৭ জুলাই ডিএমপি কমিশনার হাবিবুর রহমান আন্দোলন দমনে ডিএমপি অধিভুক্ত সব পুলিশ সদস্যদের সর্বোচ্চ বল প্রয়োগ ও গুলির নির্দেশ দিয়েছিলেন।

এ দিকে, আশুলিয়ার  ৬ মরদেহ পোড়ানোর মামলার পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহন হবে আজ। এই মামলায় মোট আসামি ১৬ জন। তাদের মধ্যে ৮ আসামি গ্রেপ্তার আছেন। সাবেক সাংসদ সাইফুল হকসহ আট আসামি পলাতক রয়েছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও-ভিডিও কলে যুক্ত হওয়া যাবে

জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়র্কে শপথ আজ

পানির ন্যায্য বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

কুমিল্লায় মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

‘মৈত্রী এক্সপ্রেস’ নিয়ে শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার

বিরোধী দলের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা গালিগালাজ করছে: পানিসম্পদমন্ত্রী

শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ

১০

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা; প্রধান আসামী গ্রেপ্তার

১১

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: ডা. জাহেদ

১২